আট বিভাগে অধস্তন আদালতের মনিটরিংয়ে ১৩ বিচারপতি

প্রথম পাতা » জাতীয় » আট বিভাগে অধস্তন আদালতের মনিটরিংয়ে ১৩ বিচারপতি
বুধবার, ১ নভেম্বর ২০২৩



 

---

আট বিভাগে অধস্তন আদালতের মনিটরিংয়ের জন্য গঠন করা কমিটি পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি। আটজনের পরিবর্তে এবার ১৩ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তির ভাষ্যমতে, বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের আটটি বিভাগের জন্য পৃথক পৃথক ১৩টি ‘মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস’ গঠন করে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে উল্লিখিত জেলাগুলোর দায়িত্ব দিয়েছেন।

একইসঙ্গে সাচিবিক সহায়তার জন্য বিচার বিভাগীয় ১৩ কর্মকর্তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজশাহী-২ বিভাগে বিচারপতি মো. হাবিবুল গণি, বরিশাল বিভাগে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী, ঢাকা-১ বিভাগে বিচারপতি মোস্তফা জামান ইসলাম, খুলনা-১ বিভাগে বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, খুলনা-২ বিভাগে বিচারপতি মো. জাফর আহমেদ, ঢাকা-২ বিভাগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, চট্টগ্রাম-১ বিভাগে বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম-২ বিভাগে বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা, রাজশাহী-১ বিভাগে বিচারপতি এস এম কুদ্দুস জামান, রংপুর-২ বিভাগে বিচারপতি মোহাম্মদ আলী, রংপুর-১ বিভাগে বিচারপতি শাহেদ নূরউদ্দিন, ময়মনসিংহ বিভাগে বিচারপতি মো. জাকির হোসেন এবং সিলেট বিভাগে বিচারপতি মো. আখতারুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ২৭ জানুয়ারি ৮ বিভাগ মনিটরিংয়ের জন্য ৮ জন বিচারপতিকে দায়িত্ব দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি। এবার সেটি বাড়িয়ে ১৩ জনকে দায়িত্ব দেওয়া হলো।

 

বাংলাদেশ সময়: ২০:০৯:১৭   ৩৬৬ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট
আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী
আইএমএফের শর্ত বাস্তবায়ন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
সচিব কমিটির সুপারিশ সরকারি চাকরিজীবীর বেতন ১০০% পর্যন্ত বাড়তে পারে
একযোগে ৩৮ বিচারককে বদলি
পিতা-মাতার ভরণপোষণ না করলে বিদ্যমান আইনে কী শাস্তি
পে-স্কেল নিয়ে নতুন জল্পনা, গেজেট নিয়ে যা জানা গেলো
অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অনুসন্ধান চান সালাহউদ্দিন
ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ