‘আমি বাদীকে চিনি না, বাদীও আমাকে চেনে না’

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ‘আমি বাদীকে চিনি না, বাদীও আমাকে চেনে না’
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫



ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম।

আজ আদালত হাজির করা হয় ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে। এসময় তিনি প্রশ্ন করেন, আজকে কোন মামলা? কয়টা মামলা হয়েছে? এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে তাকে।

এর জবাবে তার এক আইনজীবী বলেন, স্যার ৬০টার মতো মামলা হয়েছে। পাশে থাকা আরেক আইনজীবী বলেন, না স্যার ৫৬টা মতো মামলা হয়েছে। তখন আতিকুল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি বাদীকে চিনি না, বাদীও আমাকে চেনে না’।

সোমবার ( ২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে আইনজীবীর সঙ্গে তিনি এই আলাপ করেন।

এদিন আতিকুলকে আদালতে হাজির করা হয়। এরপর বাড্ডা থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

শুনানি শেষে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত। পরে পুলিশ প্রহরায় তাকে আদালত থেকে হাজতখানায় নেওয়া হয়।

এর আগে, গত ১৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ৪:৫৫:২০   ২৮৫ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর ও লুটপাট: এমপির জামাতাসহ ৩ জন রিমান্ডে
ফের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান
স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ছানোয়ার হোসেন গ্রেপ্তার
ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ আজ
রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড
হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ