আশকোনায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার, শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রথম পাতা » অপরাধ » আশকোনায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার, শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
রবিবার, ১৬ মার্চ ২০২৫



আশকোনায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার, শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় শিশু মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. ইয়াসিন নামে এক এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি শিশুটির মাদ্রাসার শিক্ষক। এর আগে শুক্রবার সন্ধ্যায় অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

ঢাকা মহানগর পুলিশের দক্ষিণখান অঞ্চলের সহকারী কমিশনার নাসিম এ গুলশান গণমাধ্যমকে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলার প্রক্রিয়া চলছে। তিনি কয়েকদিন ধরে শিশুটিকে বলাৎকার করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ বৃহস্পতিবার শিশুটি নিপীড়নের শিকার হয়। পরে সে বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের এ বিষয়ে জানায়। তাদের মাধ্যমে আশপাশের লোকজনও বিষয়টি জানতে পারেন। একপর্যায়ে শুক্রবার সন্ধ্যায় ইফতারের পর ইয়াসিনকে ধরে পিটুনি দেয় জনতা। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে দক্ষিণখান থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী এবং তার পরিবারের অভিযোগ, অন্তত তিনবার শিশুটিকে বলাৎকার করেন ওই শিক্ষক। এ খবর জানার পর শত–শত মানুষ মাদ্রাসার সামনে গিয়ে ভিড় জমান। তারা ইয়াসিনকে মারধর করেন।

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শিক্ষকের সামনে উপস্থিত হয়ে সবার সামনেই ঘটনার বর্ণনা দিচ্ছে শিশুটি। তখন ইয়াসিনকে আরও মারধর করে উত্তেজিত জনতা। আর অভিযুক্ত শিক্ষক সবার কাছে হাতজোড় করে ক্ষমা চাইছেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৭:২৬   ৩৯০ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫
মাদক সেবনের প্রতিবাদ করায় নড়াইলে ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা
খুলনায় মাছের ঘেরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ
রাজধানীতে দখল ও লুটপাটের হিড়িক: অপরাধীদের বেপরোয়া কর্মকাণ্ডে জনমনে শঙ্কা
রাজবাড়ীর গোয়ালন্দে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার
৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার

Law News24.com News Archive

আর্কাইভ