মেডিকেল প্রশ্নফাঁসের মূলহোতার স্ত্রী দুদকের জালে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » মেডিকেল প্রশ্নফাঁসের মূলহোতার স্ত্রী দুদকের জালে
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫



মেডিকেল প্রশ্নফাঁসের মূলহোতার স্ত্রী দুদকের জালে

মেডিকেল ও ডেন্টালের প্রশ্ন ফাঁসের মূলহোতা জসিম উদ্দিন ভূইয়া মুন্নুর স্ত্রী শারমীন আরা জেসমিনের ৩৪ বিঘা জমি জব্দ ও ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে ৮১০ শতাংশের বাগানবাড়ি, ৩ ও ৪ তলার দুটি বাড়ি, ১২ হাজার বর্গফুটের টিনশেড ও ৮ তলার বাণিজ্যিক ভবনসহ ৩৪ দশমিক ৩৯ বিঘা জমি রয়েছে। আর ৬টি ব্যাংক হিসাবে ৫ লাখ ৮২ হাজার ২২৯ টাকা রয়েছে।

সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদকের পক্ষে উপপরিচালক কে এম আসাদুজ্জামান এ আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, শারমীন আরা জেসমিনের স্বামী জসিম উদ্দিন ভুইয়া মুন্নুর নামে ঢাকার দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪ এর ২৬ (২) ধারা ও ২৭ (১) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনের, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় অনুসন্ধান চলমান রয়েছে।

অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামি তার অবৈধভাবে অর্জিত স্থাবর সম্পদসমূহ বিক্রি/হস্তান্তর করার অপচেষ্টা চালাচ্ছে। যা অনুসন্ধানটি সুষ্ঠু অনুসন্ধান ও প্রমাণের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। বিধায়, অভিযুক্তের স্বার্থ সংশ্লিষ্ট নিম্ন বর্ণিত স্থাবর/অস্থাবর সম্পদ সমূহ আদালতের মাধ্যমে ক্রোক ও ব্যাংক হিসাব সমূহ অবরুদ্ধ করা একান্ত আবশ্যক।

২০২০ সালের ২৩ জুলাই মেডিকেল ও ডেন্টালের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চক্রের প্রধান জসিম উদ্দিন ভুঁইয়া ওরফে মুন্নুকে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১:২৮:২৫   ৩৪২ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ