ধর্ষণের মামলায় জামিন চাওয়া আসামিকে কারাগারে পাঠালেন হাইকোর্ট

প্রথম পাতা » সারাদেশ » ধর্ষণের মামলায় জামিন চাওয়া আসামিকে কারাগারে পাঠালেন হাইকোর্ট
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫



ধর্ষণের মামলায় জামিন চাওয়া আসামিকে কারাগারে পাঠালেন হাইকোর্ট

নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা ধর্ষণ মামলায় আগাম জামিন নিতে আসা চট্টগ্রামের হালিশহরের আসামি মো. ওমর সানিকে (২৯) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১০ মার্চ) বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জানা গেছে, আদালত আসামিকে জামিন না দিয়ে কোর্টে কর্তব্যরত পুলিশ সদস্যকে আটকের নির্দেশ দেন। বর্তমানে আসামি সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ ডিএমপি ঢাকার পুলিশ হেফাজতে রয়েছেন। শাহবাগ থানায় খবর দেওয়া হয়েছে এবং বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১:২৬:৫০   ৩১৭ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


রংপুরের কারুপণ্য লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি পেল মর্যাদাপূর্ণ রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ
হিন্দুরা কারও দাসত্ব করেন না, ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করেছেন: মীর শাহে আলম
মাদারীপুরে পুলিশের হাতকড়াসহ দুই আসামি পালানোর অভিযোগ, পরে হস্তান্তর
কুমিল্লায় জামায়াত নেতার গাড়ি ভাঙচুর: এবি পার্টির নেতা সামদানী অব্যাহতিপ্রাপ্ত
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিচারক আরিফুল ইসলাম সাময়িক বরখাস্ত
হারমোনিয়ামের ভেতরে বিদেশি পিস্তল, অস্ত্রসহ আটক ৩
নেত্রকোনায় ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর কারাদণ্ড
মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে নড়াইলে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
জামালপুরে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূর মৃত্যু, চালক গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ