যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিতে কাতারে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরাইল

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিতে কাতারে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরাইল
সোমবার, ১০ মার্চ ২০২৫



যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিতে কাতারে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরাইল

গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নিতে কাতারের রাজধানী দোহায় প্রতিনিধি দল পাঠাতে রাজি হয়েছে ইসরাইল। শনিবার রাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ কথা জানিয়েছেন। বলেছেন, যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নিতে সোমবার দোহায় একটি প্রতিনিধি দল পাঠানো হবে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

এতে বলা হয়, শনিবার যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা করতে মিশরের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছে হামাস নেতারা। এর পরপরই দোহায় প্রতিনিধি দল পাঠাতে রাজি হয়েছে নেতানিয়াহু। ওই আলোচনায় হামাসের প্রতিনিধি দল চুক্তির সকল শর্ত মেনে চলার ওপর জোর দিয়েছেন। কোনোরকম শর্ত ছাড়া গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমতি দিয়ে সকল সীমান্ত ক্রসিং খুলে দেয়ার কথা জানিয়েছে সংগঠনটি। দ্বিতীয় পর্যায়ের আলোচনার ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত রয়েছে বলে জানিয়েছেন হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল কানৌয়া।

১লা মার্চ শেষ হয়েছে হামাস-ইসরাইল যুদ্ধবিরতির প্রথম ধাপ। ছয় সপ্তাহ ধরে চলা যুদ্ধবিরতির প্রথম ধাপে ২৫ জন জীবিত জিম্মির বিনিময়ে ১৮০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইল। এদিকে যুদ্ধবিরতির প্রথম ধাপ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ইসরাইল। তারা চাচ্ছে চুক্তির প্রথম পর্যায় যেন এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু হামাস বলছে যে উভয় পক্ষই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের জন্য প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ সময়: ১:৫১:৪২   ৩২৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

Law News24.com News Archive

আর্কাইভ