মাগুরায় শিশু ধর্ষণ: ৬ মাসের মধ্যে বিচারের নির্দেশ হাইকোর্টের

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » মাগুরায় শিশু ধর্ষণ: ৬ মাসের মধ্যে বিচারের নির্দেশ হাইকোর্টের
সোমবার, ১০ মার্চ ২০২৫



মাগুরায় শিশু ধর্ষণ: ৬ মাসের মধ্যে বিচারের নির্দেশ হাইকোর্টের

মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে শিশুটির পরিবারকে দেখভাল করতে সমাজসেবা অফিসার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৯ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এ নির্দেশনা বাস্তাবায়ন করতে বলা হয়েছে।

এর আগে ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণের শিকার শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেট থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়। শনিবার (৮ মার্চ) সকালে এ ঘটনায় মামলা করেন শিশুটির মা।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধর্ষণের শিকার পরিবারকে বিনা খরচে আইনি সহায়তা দিতে ৫ সদস্যের আইনজীবী প্যানেল কাজ শুরু করেছে বলে জানিয়েছেন দলটির আইন সম্পাদক।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশুটি। সেখানেই বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে তার বোনের শ্বশুর হিটু শেখ শিশুটির গলা চেপে ধরে ধর্ষণ করেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে নেওয়া হয় ফরিদপুর মেডিকেলে। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেলে। নেয়া হয় পেডিয়াট্রিক আইসিইউতে।

বাংলাদেশ সময়: ১:২০:০২   ৩১৪ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট
আইনজীবীদের সুবিধার্থে শনিবার খোলা থাকবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়
জমির মালিকানার প্রমাণ ছাড়া অস্থায়ী নিষেধাজ্ঞা নয়: হাইকোর্ট
আপিল বিভাগে সংবাদ সংগ্রহের সুযোগ চেয়ে প্রধান বিচারপতিকে এসআরএফের চিঠি
বিশ্বজিৎ দাস হত্যা মামলা: আপিল বিভাগে চূড়ান্ত শুনানি ৮ ডিসেম্বর
৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল
হাইকোর্টের আদেশ স্থগিত, এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে ফজলুল হকের দায়িত্ব পালনে বাধা নেই
সুপ্রিম কোর্ট বারের বার্ষিক ভোজে গরুর মাংস পরিবেশনের প্রস্তাব

Law News24.com News Archive

আর্কাইভ