বিএনপি নেতা আমানের দুর্নীতি মামলার রায় ৩০ এপ্রিল

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » বিএনপি নেতা আমানের দুর্নীতি মামলার রায় ৩০ এপ্রিল
মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫



বিএনপি নেতা আমানের দুর্নীতি মামলার রায় ৩০ এপ্রিল

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় ১৩ বছরের দণ্ড থেকে খালাস চেয়ে বিএনপি নেতা আমান উল্লাহ আমানের আপিলের রায় ৩০ এপ্রিল দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (৪ মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে আমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

২০২৩ সালের ১২ সেপ্টেম্বর দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজার বিরুদ্ধে আপিল দায়ের করেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান। আপিল আবেদনে তিনি খালাস চেয়েছেন।

২০০৭ সালের ৬ মার্চ সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন আমান উল্লাহ আমানকে ১৩ বছর এবং তার স্ত্রী সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। এরপর ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তারা। ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট তাদের খালাস দেন।

পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে দুদক। আপিল বিভাগ ২০১৪ সালের ২৬ মে হাইকোর্টের রায় বাতিল করে আপিলটি পুনঃশুনানির নির্দেশ দেন।

২০২৩ সালের ৩০ মে হাইকোর্টের একই বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের কারাদণ্ড বহাল রেখে আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২১:১০:৪৭   ২৯৯ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়: হাইকোর্ট
সুপ্রিম কোর্টে রাতে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ
স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্ট
সার ডিলার নীতিমালা বহাল রাখলেন চেম্বার আদালত
বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত স্থগিত
আবরার ফাহাদ হত্যাকাণ্ড ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
বিচারিক জটে স্থবির আদালত: চার দশকের আইনি লড়াইয়ের পর বিচার
বিচারপতি মো: রেজাউল হক হলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান

Law News24.com News Archive

আর্কাইভ