আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট হলেন ইউজি ইওয়াসাওয়া

প্রথম পাতা » আন্তর্জাতিক » আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট হলেন ইউজি ইওয়াসাওয়া
মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫



আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট হলেন ইউজি ইওয়াসাওয়া

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রফেসর ইউজি ইওয়াসাওয়া। তিনি একজন জাপানিজ আইনবিদ।

সোমবার (৩ মার্চ) তিনি সাবেক প্রেসিডেন্ট নাওয়াফ সালামের স্থলাভিষিক্ত হন। এর আগে জানুয়ারিতে নাওয়াফ সালাম লেবাননের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তিনি পদত্যাগ করেন।

নতুন প্রেসিডেন্ট ২০১৮ থেকে আইসিজের একজন সদস্য। এছাড়া তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটির সভাপতি। এর আগে তিনি টোকিও ইউনির্ভাসিটিতে আন্তর্জাতিক আইন বিষয়ে অধ্যাপনা করতেন।

নেদারল্যান্ডের হেগভিত্তিক জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কাজ বিভিন্ন দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তি করা।

সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ কয়েকজনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এই আদালত।

গত বছরের জুলাইয়ে আইসিজে ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ বলে রায় দিয়ে জানায়, যত দ্রুত সম্ভব ইসরায়েলকে ফিলিস্তিনি এলাকা থেকে প্রত্যাহার করতে হবে। যদিও ইসরায়েল এসব ফিলিস্তিনি এলাকাকে তাদের নিজেদের বলে দাবি করলেও আন্তর্জাতিক সম্প্রদায় তা প্রত্যাখ্যান করে।

বাংলাদেশ সময়: ৫:০৫:২১   ৩৭৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: আহত কয়েকজন
পারমাণবিক হুমকির কাছে মাথা নত করবে না ভারত
ভারতের মণিপুরে নাগা-কুকি সংঘর্ষে ৪৮ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
লক্ষ্ণৌতে বারান্দা থেকে পড়ে ক্যাফে ব্যবসায়ীর মৃত্যু, প্রেমিকার বিরুদ্ধে হত্যা মামলা
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি: পাঁচজনের বেশি জমায়েত নিষিদ্ধ
রিয়াদ বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত, নিন্দা জানালেন ট্রাম্প
পানামায় শক্তিশালী ভূমিকম্প: জরুরি অবস্থা ঘোষণা, ক্ষতিগ্রস্ত শত শত ভবন
দিল্লি বিক্ষোভ: আটকের পর মুক্তি পেলেন নেহা বোরা
‘আপনিই ভারতের আসল বস’— আম্বানিকে প্রধানমন্ত্রী বলে সম্বোধন মাস্কের
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি: ইতিহাসের পুনরাবৃত্তির জন্য প্রস্তুত থাকুন

Law News24.com News Archive

আর্কাইভ