রিমান্ড শেষে কারাগারে অভিনেতা সিদ্দিক

প্রথম পাতা » প্রধান সংবাদ » রিমান্ড শেষে কারাগারে অভিনেতা সিদ্দিক
বৃহস্পতিবার, ৮ মে ২০২৫



রিমান্ড শেষে কারাগারে অভিনেতা সিদ্দিক

অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ৭ মে (বুধবার) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গত ৩০ এপ্রিল অভিনেতা সিদ্দিককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।

রিমান্ড শেষ হওয়ার পর মামলার তদন্ত কর্মকর্তা, গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে সিদ্দিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৩ সালের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে অবস্থিত কনফিডেন্স টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার নামের এক ভ্যানচালক গুলিবিদ্ধ হন। পরে তিনি নিজেই এ ঘটনায় গুলশান থানায় একটি মামলা করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনকে আসামি করা হয়, যার মধ্যে অভিনেতা সিদ্দিকুর রহমানের নামও রয়েছে।

এর আগে ২৯ এপ্রিল বিকেলে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবক সিদ্দিককে আটক করে মারধর করেন এবং রমনা মডেল থানায় সোপর্দ করেন। সেখান থেকে তাকে গুলশান থানায় স্থানান্তর করে গ্রেপ্তার দেখানো হয়।

বাংলাদেশ সময়: ৮:৩৬:২৭   ৩৮৮ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


কক্সবাজারে ছাত্রদল নেতাকে রাতে অপহরণ, ভোরে লাশ উদ্ধার
রাষ্ট্রবিরোধী ভিডিও বানানোর অভিযোগে টিকটকার আলী জাইন গ্রেপ্তার
দেশজুড়ে চলছে অভিযান: তবুও বেপরোয়া কিশোর গ্যাং
রোহিঙ্গা প্রত্যাবাসনে টেকসই রোডম্যাপের তাগিদ
দক্ষিণ আফ্রিকায় পৃথক বন্দুক হামলায় নিহত ২৭, আহত ২৬
মাদক সেবনের প্রতিবাদ করায় নড়াইলে ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা
খুলনায় মাছের ঘেরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ
নিউইয়র্কে উচ্চারিত কথা ও বাংলাদেশের বাস্তবতার হিসাব
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে পাঁচ দিনে ১,২৯৩ জন আটক
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ