দুর্যোগ ব্যবস্থাপনার প্রকৌশলীর কোটি টাকা অবরুদ্ধ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » দুর্যোগ ব্যবস্থাপনার প্রকৌশলীর কোটি টাকা অবরুদ্ধ
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫



দুর্যোগ ব্যবস্থাপনার প্রকৌশলীর কোটি টাকা অবরুদ্ধ

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম মৃধা ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নয়টি ব্যাংক অ্যাকাউন্টের এক কোটি ১০ লাখ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

আদালতে দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা বলেন, দুদকের পক্ষে এ আবেদন করা হলে শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, মো. নজরুল ইসলাম মৃধার বিরুদ্ধে সরকারি চাকরিজীবী হয়ে নিজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান খুলে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎপূর্বক তার স্বার্থসংশ্লিষ্ট ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে ২৬ কোটি ৮২ লাখ টাকা লেনদেন ও সরকারি অর্থ রূপান্তর বা স্থানান্তরের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করাসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে প্রাপ্ত অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযোগ সংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংকগুলোর অ্যাকাউন্টে অর্থ জমা রাখা হয়েছে ও লেনদেন সম্পন্ন হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে নজরুল ইসলাম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ২৩:১৮:০৮   ২৭০ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর ও লুটপাট: এমপির জামাতাসহ ৩ জন রিমান্ডে
ফের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান
স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ছানোয়ার হোসেন গ্রেপ্তার
ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ আজ
রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড
হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ