পরিবারসহ সাবেক এমপি কাজী নাবিলের ১২৩ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

প্রথম পাতা » জাতীয় » পরিবারসহ সাবেক এমপি কাজী নাবিলের ১২৩ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫



পরিবারসহ সাবেক এমপি কাজী নাবিলের ১২৩ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, তার মা আমিনা আহমেদ, বাবা মৃত কাজী শাহেদ আহমেদ এবং দুই ভাই কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদের নামে থাকা ৮৩টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৪০টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

আদালতে দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী এ তথ্য নিশ্চিত করেন।

অবরুদ্ধের আদেশ হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে কাজী নাবিল আহমেদের ২১টি, কাজী আনিস আহমেদের ২০টি, কাজী ইনাম আহমেদের ১০টি, আমিনা আহমেদের ২৫টি ও মৃত কাজী শাহেদ আহমেদের নামে থাকা ৭টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে।

আবেদনে বলা হয়, অভিযোগসংশ্লিষ্টদের ওই অস্থাবর সম্পদ (ব্যাংক অ্যাকাউন্ট) অর্জনের তথ্য পাওয়া যায়। অভিযোগসংশ্লিষ্টরা যাতে বর্ণিত অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা উত্তোলন করতে না পারেন সে লক্ষ্যে অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ (ফ্রিজ) করা আবশ্যক।

বাংলাদেশ সময়: ২৩:১৫:১০   ২২৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


কৃষক কার্ডের মাধ্যমে ১০ ধরনের সেবা পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক
পাচারকৃত অর্থ ফেরাতে ও অপরাধীদের শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ