৬৫ বছর বয়সে জেল খাটতে হবে ‘বাজিগর’ খ্যাত অভিনেতা দলীপ তাহিলকে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ৬৫ বছর বয়সে জেল খাটতে হবে ‘বাজিগর’ খ্যাত অভিনেতা দলীপ তাহিলকে
সোমবার, ২৩ অক্টোবর ২০২৩



 

---

আন্তর্জাতিক ডেস্কঃ

অভিনেতা দলীপ তাহিল বলিউডের অত্যন্ত জনপ্রিয় মুখ। বহু বিখ্যাত ছবিতে কাজ করছেন তিনি। মূলত খল চরিত্রেই বেশিরভাগ দেখা গিয়েছে তাঁকে। এ বার তাঁরই সাজা ঘোষণা করল বিচারপতি। দু’মাসের জন্য জেল খাটতে হবে অভিনেতাকে। 

ঘটনাটা ঘটে প্রায় পাঁচ বছর আগে ২০১৮ সালে। মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা। সেই সময় তাঁর গাড়ি ধাক্কা মারে এক অটোচালককে। তার পর অটোযাত্রীদের কটূক্তি এবং গালাগালি করেন অভিনেতা। ঘটনাটি ঘটে মুম্বইয়ের খার এলাকায়। সে দিনের ওই ঘটনায় অটোতে উপস্থিত দুই যাত্রী অল্পবিস্তর আহতও হন। অটো থেকে নেমে এসে তাঁরা গাড়ির চালককে বেরিয়ে আসতে বলেন। গাড়ি থেকে ড্রাইভার বেরোতেই তাঁরা বুঝতে পারেন গাড়িটি চালাচ্ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা দলীপ তাহিল। এই সময় দলীপ তাঁদের গালাগালি করার পাশাপাশি ধাক্কাও দেন বলে অভিযোগ। তার পর পুলিশে অভিযোগ জানান ওই দুই যাত্রী। এই ঘটনার অবশেষে রায় দিলেন বিচারক। দু’মাসের সাধারণ জেল হেফাজতের শাস্তি দেওয়া হয়েছে তাঁকে। এই পাঁচ বছরের আগের এই ঘটনার এই রায় প্রসঙ্গে অভিনেতার কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

 

বাংলাদেশ সময়: ১৫:১৩:০১   ৫৫৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ