দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ভুবনের মৃত্যু : তদন্ত প্রতিবেদন ২৩ নভেম্বর

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ভুবনের মৃত্যু : তদন্ত প্রতিবেদন ২৩ নভেম্বর
সোমবার, ২৩ অক্টোবর ২০২৩



 

---

ঢাকার রাস্তায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীলের নিহত হওয়ার ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (২৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ধার্য করেন

এদিন এ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু এদিন তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) বিএম রানা প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ধার্য করেন।

---

আদালতে তেজগাঁও থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৮ সেপ্টেম্বর রাতে তেজগাঁও বিজি প্রেস ও পেট্রোল পাম্পের মাঝামাঝি স্থানে শীর্ষ সন্ত্রাসী মামুনকে চারটি মোটরসাইকেলে আসা ৭-৮ জন যুবক ঘিরে ধরে। এসময় দৌড়ে পালানো সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। অফিস থেকে ফকিরাপুল আরামবাগের মেসে ফেরার পথে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত হন ভুবন চন্দ্র। ৮ দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতালে মারা যায় ভুবন। এ ঘটনায় নিহত ভুবনের স্ত্রী রত্না রানী শীল বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাতপরিচয় ৭-৮ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় মারুফ বিল্লাহ ওরফে হিমেল নামে এক আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

 

বাংলাদেশ সময়: ১৫:০০:২৩   ৪১০ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


আদালতে হাতকড়া ও লিফট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পলক
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক
নিউ গিনি প্রপার্টিজ ভাঙচুর: তিনজন কারাগারে, তিনজন রিমান্ডে
নতুন মামলায় গ্রেপ্তার ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: আপসনামা দাখিলের পরও সাবেক এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
চাঁদা না পেয়ে গুলি ও মারধর: বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে
আদালত থেকে আবারও কৌশলে পালালেন আসামি শরিফুল
রানা প্লাজা ধস: নকশা বহির্ভূত ভবন নির্মাণ মামলার যুক্তিতর্ক ২৮ অক্টোবর
রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ