পশ্চিম তীরে এক হাজার ‘অবৈধ’ বাড়ি নির্মাণ করবে ইসরায়েল

প্রথম পাতা » আন্তর্জাতিক » পশ্চিম তীরে এক হাজার ‘অবৈধ’ বাড়ি নির্মাণ করবে ইসরায়েল
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫



পশ্চিম তীরে এক হাজার ‘অবৈধ’ বাড়ি নির্মাণ করবে ইসরায়েল

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে প্রায় এক হাজার অবৈধ বসতি স্থাপনকারী বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েলি সরকার। বেথলেহেমের দক্ষিণে অবস্থিত একটি কৌশলগত এলাকা ইফ্রাত বসতিতে নতুন এসব অবৈধ আবাসন ইউনিট নির্মাণের জন্য একটি দরপত্র জারি করেছে দেশটির সরকার। সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এসব এলাকায় ৯৭৪টি আবাসন নির্মাণের পরিকল্পনা রয়েছে ইসরায়েলের। ইসরায়েলি ওয়াচডগ পিস নাউয়ের তথ্য অনুসারে, নতুন এসব আবাসন তৈরির ফলে ওই অঞ্চলে বাসিন্দাদের সংখ্যা প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পাবে।

‘যখন ইসরায়েলের জনগণ জিম্মিদের মুক্তি এবং যুদ্ধের অবসানের দিকে তাদের দৃষ্টি নিবদ্ধ করছে, তখন নেতানিয়াহু সরকার শান্তি ও সমঝোতার সুযোগ নষ্ট করে এমন তথ্য প্রতিষ্ঠার জন্য ‘স্টেরয়েডের ওপর’ কাজ করছে,’ পিস নাউ বলেছে।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারী থেকে কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় ১,১৩৫ জন ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে ১৯ জন ইসরায়েলি বন্দী এবং পাঁচজন থাই শ্রমিককে মুক্তি দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০:৩৫:৪০   ২৩৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ