নাশকতার মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্রধান বিচারপতিকে অনুরোধ

প্রথম পাতা » শিরোনাম » নাশকতার মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্রধান বিচারপতিকে অনুরোধ
সোমবার, ২৩ অক্টোবর ২০২৩



 

---

নাশকতার মামলাসহ পুরোনো সব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে প্রধান বিচারপতির কাছে অনুরোধ করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

রোববার (২২ অক্টোবর) সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, অগ্নি সন্ত্রাসের ঘটনায় নাশকতার মামলাসহ পুরোনো সব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে প্রধান বিচারপতিকে অনুরোধ করেছি। প্রধান বিচারপতিকে সংবর্ধনার দিনে সিভিল, ক্রিমিনাল ও রিট সংক্রান্ত যত পুরোনো মামলা আছে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে অনুরোধ করেছি। কয়েকদিন আগে প্রধান বিচারপতি আমাদের নিয়ে বসেছিলেন, সেদিনও পুরোনো মামলা নিষ্পত্তির কথা বলেছি। গতকাল প্রধানমন্ত্রী নাশকতার মামলার দ্রুত নিষ্পত্তির কথা বলেছেন। আমি আবারও প্রধান বিচারপতিকে অনুরোধ করবো পুরোনো সব মামলা দ্রুত নিষ্পত্তি করতে।

---

এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, মামলা দ্রুত নিষ্পত্তি করতে আদালতে সাক্ষী হাজির নিশ্চিত করতে পিপিদের পদক্ষেপ নিতে হবে।

বাংলাদেশ সময়: ৯:২৫:৫৩   ৩০৬ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


ভোলার লালমোহনে ইয়াবা সহ আটক-১
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের
লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
চুয়াডাঙ্গায় নকল সার বিক্রি: কামরুল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিতর্কিত নুরা পাগলের কবর নিয়ে রাজবাড়ীতে জেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে রোগীকে লাথি মারলেন জরুরি বিভাগের চিকিৎসক!
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ র‍্যালি
রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ক্লুলেস গৃহবধূ হত্যার আসামী গ্রেপ্তার
রাজবাড়ী’র ডিসি ও এসপি’র সাথে জেলা পুজা উদযাপন ফ্রন্ট এর মতবিনিময়

Law News24.com News Archive

আর্কাইভ