অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ: উইন্ডিজকে ১০ উইকেটে উড়িয়ে দিলো বাংলাদেশ

প্রথম পাতা » খেলা » অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ: উইন্ডিজকে ১০ উইকেটে উড়িয়ে দিলো বাংলাদেশ
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫



অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ: উইন্ডিজকে ১০ উইকেটে উড়িয়ে দিলো বাংলাদেশ

সকালে জাতীয় দলের বড় পরাজয়ে শুরু হলেও দিন শেষে দুর্দান্ত জয়ে দিনটি রাঙিয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। কুয়ালালামপুরে অনুষ্ঠিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে জুনিয়র টাইগ্রেসরা।

বৃষ্টির কারণে ১৩ ওভারের নেমে আসা ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানরা নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে মাত্র ৫৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ১৬ রান করেন অমৃতা রামতাহাল। এছাড়া নাইজান্নি কুমারব্যাচ ১৩ এবং আসাবি ক্যালেন্ডার ১১ রান করেন। বাকিরা দুই অঙ্কের ঘর পেরোতে ব্যর্থ হন।

৫৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে বাংলাদেশের ওপেনারদের কোনো সমস্যা হয়নি। ফাহমিদা ছোঁয়া ও জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাটে ভর করে ৮.৫ ওভারেই জয় তুলে নেয় টাইগ্রেসরা। ফাহমিদা ২৫ বলে অপরাজিত ১৪ রান করেন, আর জুয়াইরিয়া ২৮ বলে অপরাজিত থাকেন ২৫ রানে।

এর আগে, বল হাতে বাংলাদেশের হয়ে ঝলক দেখান নিশিতা আক্তার নিশি। তিনি তিনটি উইকেট নিয়েছেন। আনিসা আক্তার সোবা শিকার করেন দুটি উইকেট। যদিও আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে সুমাইয়া আক্তারের দলের। তবে শেষ ম্যাচের এই বড় জয় কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে দলকে।

বাংলাদেশ সময়: ২০:০০:১০   ৩৯৫ বার পঠিত  




খেলা’র আরও খবর


বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
ফিফার অ্যাকশন শুরু, শাস্তির মুখে আর্জেন্টিনা
সমর্থকদের ভোটে ফিফার ‘সেরা একাদশ’ প্রকাশ, জায়গা পেলেন না ইয়ামাল ও ব্রাজিলিয়ানরা
বিশ্বকাপ ফাইনালে হারের পর মেসি এখন কোথায়, মাঠে ফিরবেন কবে
বিশ্বকাপ জয়ের পরদিনই ফিফা থেকে বড় সুখবর পেল স্পেন
হারের পর আরেক দুঃসংবাদের মুখে আর্জেন্টিনা
বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ
অবহেলা থেকে অমরত্ব, তোরেসের বিশ্বকাপ জয়ের মহাকাব্য
দিবুর দেয়াল ভেঙে তোরেসের গোলে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
ট্রাম্পের উপস্থিতি ঘিরে বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন নিরাপত্তা, সব দর্শকের খেলা দেখা নিয়ে সংশয়

Law News24.com News Archive

আর্কাইভ