আর্জেন্টিনার জার্সির সঙ্গে নিজের দীর্ঘ পথচলার ইতি টানার ঘোষণা দিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল মেসি। ফুটবলবিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর মাধ্যমে প্রকাশিত এই বার্তায় মেসি লিখেছেন, বছরের পর বছর এই জার্সি ছিল তাঁর স্বপ্ন, গর্ব এবং জীবন।
মুহূর্তটি এসে গেছে। আমি শান্তিতে বিদায় নিচ্ছি, নিজের সর্বস্ব দিয়েছি।
মেসি আরও বলেন, ভক্তদের ভালোবাসা ও সমর্থন তিনি সবসময় সঙ্গে করে বয়ে নিয়ে চলবেন। ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, অ্যাডিডাসের সঙ্গে মেসির এই বার্তাটি তাঁর শেষ ম্যাচের আগে প্রকাশ করা হয়েছে। রোমানো নিশ্চিত করেছেন যে, ফুটবল ইতিহাসে শেষবারের মতো আর্জেন্টিনার হয়ে শুরুর একাদশে থাকছেন মেসি।
বাংলাদেশ সময়: ৮:৪১:২৮ ২০ বার পঠিত #আর্জেন্টিনা #খেলোয়াড় #ফুটবল #বিদায় #লিওনেল মেসি