জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট হ্যাক করলো ‘সনাতনী’ গ্রুপ

প্রথম পাতা » প্রধান সংবাদ » জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট হ্যাক করলো ‘সনাতনী’ গ্রুপ
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫



জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট হ্যাক করলো ‘সনাতনী’ গ্রুপ

জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট (nsc.gov.bd) দখলে নিয়েছে হ্যাকাররা। ওয়েবসাইটে ঢুকলে দেখতে পাওয়া যাচ্ছে হ্যাকারের বার্তা। সাইবার ফোর্স সনাতনী নামে এক প্রতিষ্ঠান এই হ্যাকিং করেছে বলে সেখানে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দেশের আরও ৭টি ক্রীড়া ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনএসসি। এদিন দুপুরে সরকারি ওয়েবসাইটটিতে প্রবেশ করে দেখা যায় হ্যাকিংয়ের শিকার হয়েছে এটি।

ওয়েবসাইটটিতে হ্যাকিংয়ের দায় স্বীকার সম্বলিত বার্তা দিয়ে রেখেছে সাইবার ফোর্স সনাতনী নামের হ্যাকার গ্রুপটি। সাম্প্রদায়িক হিংস্রতা বন্ধ না হলে পর্যায়ক্রমে আরও সরকারি ওয়েবসাইট হ্যাক করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

হ্যাকাররা লিখেছে, ‘সব হিন্দু এবং হিন্দু দেবতাদের সম্মান করুন। দীর্ঘ সময় থেকেই দেখছি মুসলিমরা হিন্দু এবং হিন্দুত্ববাদকে হেয় করছে। বলে দিচ্ছি, সব সরকারি ওয়েবসাইট হ্যাক করা হবে যদি না হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করা হয়। হিন্দুদের অপমান বন্ধ করতে চাই।’

বাংলাদেশ সময়: ১৯:৫৭:৪৭   ৪৭০ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


কাবার মসজিদে আত্মঘাতী হামলার খবর অস্বীকার করল সৌদি কর্তৃপক্ষ
ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভ ও সহিংসতা: ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, আটক ২ হাজার
আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, তিন দিনে আটক ৫৪৭
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭ শতাধিক
দলীয় শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বিএনপি
আজ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে কার্যকর ১০ নতুন নিয়ম
ফ্লাইদুবাইয়ের বিমানে হাইজ্যাকের চেষ্টাকে রাজনৈতিক ফায়দায় ব্যবহারের অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে
সেন্টমার্টিন উপকূলে ট্রলারডুবি থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১ পাচারকারী

Law News24.com News Archive

আর্কাইভ