সাবেক এমপি শাওনের বিরুদ্ধে মামলা, স্ত্রীকে নোটিশ

প্রথম পাতা » জাতীয় » সাবেক এমপি শাওনের বিরুদ্ধে মামলা, স্ত্রীকে নোটিশ
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫



সাবেক এমপি শাওনের বিরুদ্ধে মামলা, স্ত্রীকে নোটিশ

ভোলা-৩ আসনের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মামলায় তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত অর্ধশত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।এ ছাড়া শাওনের স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করা হয়েছে।

মঙ্গলবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫১ কোটি ৯ লাখ ২৮ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৩৩টি ব্যাংক হিসাবে মোট ২০৮ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৪২৩ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

দুদকের মহাপরিচালক বলেন, সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে বিপুল অর্থ উপার্জন করেছেন।

অন্যদিকে শাওনের স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে ২ কোটি ২০ লাখ ৬১ হাজার টাকার অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে দুদক।

বাংলাদেশ সময়: ১৯:৫৫:০৫   ৩৩৮ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
দলীয় শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বিএনপি
কৃষক কার্ডের মাধ্যমে ১০ ধরনের সেবা পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক
পাচারকৃত অর্থ ফেরাতে ও অপরাধীদের শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ