বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আলিম পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। ২০২৭ সালের আলিম পরীক্ষা থেকে সাধারণ শিক্ষাধারার এইচএসসির সঙ্গে সমন্বয় করে আলিম স্তরের বিষয় কোডগুলো পুনর্নির্ধারণ করা হয়েছে। এইচএসসি ও আলিম পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাদ্রাসা শিক্ষাবর্ষ ২০২৬-২০২৭ শিক্ষার্থীদের জন্য নতুন এই বিষয় কোড কার্যকর হবে।
২০২৭ সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণকারী নিয়মিত পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত বিষয় কাঠামো, বিষয় কোড, বিষয়ভিত্তিক প্রশ্নের ধারা ও নম্বরবণ্টনসহ পূর্ণাঙ্গ পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কোডগুলো রেজিস্ট্রেশন, ফরম পূরণ, প্রবেশপত্র, প্রশ্নপত্র, উত্তরপত্র, ফল প্রস্তুতকরণ এবং সনদপত্রসহ পরীক্ষা-সংশ্লিষ্ট সব কার্যক্রমে ব্যবহার করতে হবে। তবে অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে পূর্বের বিষয় কোডগুলোই বহাল থাকবে।
বাংলাদেশ সময়: ১৯:০২:৫৭ ৯ বার পঠিত #আলিম পরীক্ষা #এইচএসসি #পাঠ্যসূচি #বিষয় কোড #মাদ্রাসা শিক্ষা বোর্ড #শিক্ষা