সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর, ছেলের মরদেহ এক নজর দেখতে চান শোকার্ত বাবা-মা

প্রথম পাতা » প্রধান সংবাদ » সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর, ছেলের মরদেহ এক নজর দেখতে চান শোকার্ত বাবা-মা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬



সৌদি আরবে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গত বুধবার এ তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে নজরুল ইসলাম (২৫) ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসিন্দা। অপরজন সুইটি আখতার।

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে অনৈতিক কাজ করার অপরাধে দোষী সাব্যস্ত করার পর দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড সম্প্রতি কার্যকর করা হয়েছে।

নজরুলের পরিবার জানায়, ২০২২ সালের নভেম্বরে তিনি সৌদি আরবে যান এবং মক্কা নগরীর হারাম শরিফে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন। আট মাস পর তাকে গ্রেপ্তার করা হয় এবং এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। নজরুলের বাবা আবদুল বাছির জানান, ঋণের টাকা পরিশোধের আশায় ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন তিনি। গত বুধবার সৌদি আরব থেকে ফোন করে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানানো হয়। এই খবর শোনার পর নজরুলের ফুফু আবেদা বেগম (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। নজরুলের স্বজন ও বন্ধুদের দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং এটি কোনো ষড়যন্ত্রের অংশ হতে পারে। তারা জানান, সৌদি আরবে কাজ করার সময় নজরুলের সঙ্গে এক পাকিস্তানি নাগরিকের বিরোধ হয়েছিল। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানিয়েছেন, বিষয়টি তারা অবগত আছেন এবং সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন পরবর্তী পদক্ষেপ নেবে। বর্তমানে নজরুলের বাবা-মা তাদের ছেলের মরদেহ দেশে এনে শেষবারের মতো দেখার আকুতি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯:০২:৩৮   ১০ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


এইচএসসি ও আলিম পরীক্ষার প্রশ্নপত্র সমন্বয়: নতুন পাঠ্যসূচি ও বিষয় কোড প্রকাশ
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর, ছেলের মরদেহ এক নজর দেখতে চান শোকার্ত বাবা-মা
চট্টগ্রাম–কক্সবাজার রেলপথ চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে তিন বছরে ১০১ জনের মৃত্যু
অ্যাপল গ্লোবাল টেলর এমডি ও চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড ও ৯২৬ কোটি টাকা জরিমানা
ইরানের কাছে রয়েছে মিসাইলের বাবা, নিক্ষেপের জন্য প্রস্তুত: জেনারেল নাকদি
হিরো আলমের কাছে চাঁদা দাবি: সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা
আপিল বিভাগে সংবাদ সংগ্রহের সুযোগ চেয়ে প্রধান বিচারপতিকে এসআরএফের চিঠি
বিশ্বজিৎ দাস হত্যা মামলা: আপিল বিভাগে চূড়ান্ত শুনানি ৮ ডিসেম্বর
জাপানে কর্মী নিয়োগে বাংলাদেশের সঙ্গে নতুন চুক্তি
শরীয়তপুরে অনৈতিক কাজের অভিযোগে ইউএনওর গাড়িচালকসহ চারজন কারাগারে

Law News24.com News Archive

আর্কাইভ