ইরানের কাছে রয়েছে মিসাইলের বাবা, নিক্ষেপের জন্য প্রস্তুত: জেনারেল নাকদি

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের কাছে রয়েছে মিসাইলের বাবা, নিক্ষেপের জন্য প্রস্তুত: জেনারেল নাকদি
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬



ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সর্বাধিনায়কের জ্যেষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ রেজা নাকদি বলেছেন, সামরিক শক্তিধর শত্রুরা এখন ইরানের জনগণকে সম্মান করতে বাধ্য হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুরা ‘বোমার জননী’ দিয়ে হামলার হুমকি দিচ্ছে, কিন্তু তাদের জেনে রাখা উচিত, ইরানের কাছে থাকা ‘মিসাইলের বাবা’ নিক্ষেপের জন্য প্রস্তুত রয়েছে।

ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সারি শহরে এক সামরিক মহড়ায় বক্তব্য দেওয়ার সময় জেনারেল নাকদি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ইরানের জনগণের ন্যায় ও সত্যের পক্ষে আওয়াজ দেশের জন্য নতুন নতুন দিগন্ত উন্মোচন করেছে।

টানা ২৩১ রাত ধরে ইরানের জনগণের বিপুল ও উৎসবমুখর উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, এই উপস্থিতি তাদের আত্মমর্যাদা ও সাহসিকতার প্রতীক। শত্রুদের জেনে রাখা উচিত, মানবতা বিক্রি করার বস্তু নয়। ইরানের জনগণের প্রতিরোধের শক্তি শহীদ ইমাম ও অন্যান্য শহীদের রক্ত থেকে উৎসারিত।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:৩৩   ৭ বার পঠিত   #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের কাছে রয়েছে মিসাইলের বাবা, নিক্ষেপের জন্য প্রস্তুত: জেনারেল নাকদি
বিশ্বের সর্বোচ্চ সরকারি ছুটির দেশগুলোর তালিকায় বাংলাদেশ পঞ্চম
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর কমল তেলের দাম
সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড কার্যকর, মানবাধিকার সংস্থার উদ্বেগ
পাকিস্তানে প্রতি তিনজনের একজন মানসিক সমস্যায় আক্রান্ত
সৌদি আরবে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
ভারত সফর করলেও দিল্লি যাবেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও
কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউসে অস্বস্তি
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও সরকারি পরিষেবার অবনতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ

Law News24.com News Archive

আর্কাইভ