কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: সেই এএসআই ট্রাইব্যুনালে

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: সেই এএসআই ট্রাইব্যুনালে
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫



কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: সেই এএসআই ট্রাইব্যুনালে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির ঘটনায় গ্রেপ্তার এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে তাকে হাজির করা হয়।

এএসআই চঞ্চল চন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকার রামপুরা এলাকায় নিমার্ণাধীন ভবনের উপর উঠে আমির হোসেন নামে এক ছাত্রকে লক্ষ্য করে গুলি করেন।

তবে এ ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যান আমির।

এর আগে, গত ২৬ জানুয়ারি রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের একটি দল দীঘিনালা থানা থেকে চঞ্চল চন্দ্রকে গ্রেপ্তার করে।

এছাড়া, আজ পুলিশের এডিসি এম এম মইনুল ইসলাম এবং হাইকোর্টের সামনে আন্দোলনকারীদের মুখ চেপে ধরা বরখাস্ত পরিদর্শক আরশাদ হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৩৯:৪৮   ২৮৩ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ