নসরুল হামিদের ছেলের কোটি টাকার ফ্ল্যাট, ১০ কোটি টাকাসহ ১৭ ব্যাংক হিসাব জব্দের আদেশ

প্রথম পাতা » জাতীয় » নসরুল হামিদের ছেলের কোটি টাকার ফ্ল্যাট, ১০ কোটি টাকাসহ ১৭ ব্যাংক হিসাব জব্দের আদেশ
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫



নসরুল হামিদের ছেলের কোটি টাকার ফ্ল্যাট, ১০ কোটি টাকাসহ ১৭ ব্যাংক হিসাব জব্দের আদেশ

সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের (বিপু) ছেলে জারিফ হামিদের (৩৩) নামে থাকা একটি ফ্ল্যাট ক্রোক এবং তার ১৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। একইসঙ্গে বিপুর ছেলে জারিফের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এদিকে দুদকের তথ্য বলছে, নসরুল হামিদের ছেলে জারিফ হামিদের নামে বনানীতে একটি ফ্ল্যাট রয়েছে। এ ফ্ল্যাটের প্রদর্শিত অর্থমূল্য ১ কোটি ২৭ লাখ টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যাংকে তার নামে ১৭টি হিসাব রয়েছে। এসব ব্যাংক হিসাবে ১০ কোটি ৬৫ লাখ টাকা জমা রয়েছে। এ ছাড়া ৫০ লাখ টাকার সঞ্চয়পত্রও রয়েছে তার নামে।

এর আগে গত ১৬ জানুয়ারি নসরুল হামিদ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নসরুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী সীমা হামিদের নামে জ্ঞাত আয়ের সঙ্গে ৬ কোটি ৯৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেন।

তারও আগে গত বছরের ২৬ ডিসেম্বর অবৈধ সম্পদ অর্জন এবং ৯৮টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে নসরুল হামিদের বিরুদ্ধে মামলা করে দুদক। এ ছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের নামেও পৃথক মামলা করে সংস্থাটি। স্ত্রীর ও ছেলের এসব মামলায় আসামি করা হয়েছে নসরুল হামিদকেও।

এর আগে গত বছরের ১৯ আগস্ট দ্য বাংলাদেশি ভয়েস (thebangladeshivoice) নামের একটি ইন্সটাগ্রাম পেজ থেকে জারিফ হামিদের দুর্নীতির তথ্য-প্রমাণের আহ্বান করা হয়। অবশ্য সেটি আদৌও কোনো গণমাধ্যম কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৯:৪২:৩৩   ২৬৩ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে

Law News24.com News Archive

আর্কাইভ