‘জ্বিনের মাধ্যমে গর্ভধারণ’-এর আশ্বাস, নারী খোয়ালেন ৩০ লাখ টাকা

প্রথম পাতা » অপরাধ » ‘জ্বিনের মাধ্যমে গর্ভধারণ’-এর আশ্বাস, নারী খোয়ালেন ৩০ লাখ টাকা
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫



‘জ্বিনের মাধ্যমে গর্ভধারণ’-এর আশ্বাস, নারী খোয়ালেন ৩০ লাখ টাকা

‘জ্বিনের মাধ্যমে গর্ভধারণ’ করানো হয়- এমন আশ্বাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ইমোতে যোগাযোগ করায় ভুক্তভোগীর নারীর কাছ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে আলামিন নামের প্রতারক চক্রের এক সদস্য। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা করলে প্রতারক আলামিনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার সিআইডির মুখপাত্র এসপি আজাদ রহমান গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান হয়। তিনি জানান, মামলার বাদী শান্তা (ছদ্মনাম) দীর্ঘদিন ধরে সন্তান না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি ইমোতে ‘জিনের মাধ্যমে সন্তানধারণ সম্ভব’ এমন তথ্য দেখে প্রতারক চক্রের সদস্য আলামিনের সঙ্গে যোগাযোগ করেন। আলামিন ভুক্তভোগীর অসহায়ত্বের সুযোগ নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩০ লাখ টাকা হাতিয়ে নেন। আরও টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন তিনি। টাকা না দিলে শান্তার ক্ষতি হবে এবং অসমাপ্ত কাজ সমাপ্ত না করলে জ্বিন স্বামীসহ তাকে হত্যা করবে বলে ভয় দেখান।

ভুক্তভোগী নারী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ১৮ ডিসেম্বর ঢাকার লালবাগ থানায় মামলা করেন। বিষয়টির তদন্ত শুরু করে সিআইডি সাইবার পুলিশ সেন্টার। তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির সদস্য আলামিন মিয়াকে গ্রেপ্তারের পর এসব তথ্য বেরিয়ে আসে।

এসপি আজাদ রহমান জানান, জিজ্ঞাসাবাদে আলামিন প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। প্রতারক চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে। এছাড়া আসামিকে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বাংলাদেশ সময়: ১:২৩:৪০   ৩৩৮ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


রাজবাড়ীতে এসআরবি’র অভিযানে প্রায় ৬ লক্ষ টাকার ২০০গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার
গাজীপুরে বাড়ির ফটকে পুতুল ও তারকাঁটা রেখে আতঙ্ক সৃষ্টির চেষ্টা
বিয়েতে রাজি না হওয়ায় পোশাকশ্রমিককে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে হামলা ও অগ্নিসংযোগ
ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন জিম্মি, খোয়ালেন ৮ লাখ টাকা
আজারবাইজানে চাকরির প্রলোভনে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে মামলা
নেত্রকোনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে আগুন
চাঁদপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
ফেনীতে সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর বাড়িতে আগুন ও ভাঙচুর
জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অপপ্রচারের নেটওয়ার্ক, গ্রেপ্তার ৬

Law News24.com News Archive

আর্কাইভ