সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামীর আত্নহত্যা!

প্রথম পাতা » অপরাধ » সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামীর আত্নহত্যা!
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪



সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামীর আত্নহত্যা!

সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার কুশখালি ইউনিয়নের শিকড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– শিকড়ী গ্রামের সম্রাট ঢালী (৩০) ও তার স্ত্রী ফতেমা বেগম (২২)।

নিহত সম্রাটের মা নুরী বিবি জানান, ছেলের বউ ঢাকাতে একটি ফ্যাক্টরিতে কাজ করে। আজ সকালে বাড়িতে এসেছে। দুপুরে ছেলে ও ছেলের বউ ঘরের মধ্যে মুড়ি খাচ্ছিলো। আমি বাইরে রান্না করছিলাম। পরে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখতে পাই– ছেলের বউয়ের গলায় কাপড় পেঁচানো এবং ছেলে দড়িতে ঝুলছে।

প্রতিবেশীরা জানান, তারা দরিদ্র পরিবার। কোনো ঝগড়া-বিবাদের কথা শুনিনি। কিন্তু কী কারণে এই ঘটনা ঘটলো, সেটি কেউ ধারণা করতে পারছে না।

সাতক্ষীরা থানার পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রাথমিক ধারণা করা হচ্ছে, স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী আত্নহত্যা করেছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২:৪৩:৫৯   ২৮৬ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


ময়মনসিংহে বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, তদন্তের নির্দেশ
চুল কাটতে বলায় শিক্ষককে কলম দিয়ে আঘাত করল নবম শ্রেণির ছাত্র
মাদারীপুরে জেলা জজের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও অভিযুক্তদের প্রকৃত বয়স নির্ধারণের দাবি
রাজবাড়ীর গোয়ালন্দে ৯০ লক্ষ টাকার ৩০হাজার পিস ইয়াবাসহ ৩জন গ্রেফতার
নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক
গাজীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর লাশের পাশে বসে ধূমপান করলেন স্বামী
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ শনাক্ত
আশুলিয়ায় মেডিক্যাল কলেজের জমিতে আড়ত নির্মাণ, স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ
বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক

Law News24.com News Archive

আর্কাইভ