ঢাকা সফর নিয়ে সংসদীয় কমিটিতে ব্রিফিং করেছেন বিক্রম মিশ্রি

প্রথম পাতা » আন্তর্জাতিক » ঢাকা সফর নিয়ে সংসদীয় কমিটিতে ব্রিফিং করেছেন বিক্রম মিশ্রি
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪



ঢাকা সফর নিয়ে সংসদীয় কমিটিতে ব্রিফিং করেছেন বিক্রম মিশ্রি

ঢাকা সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির মিটিংয়ে ব্রিফিং করেছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিথ্রি। বুধবার প্রায় আড়াই ঘন্টা তিনি সফরের বিস্তারিত তুলে ধরেন। সংবাদ মাধ্যমকে এ তথ্য দিয়েছেন কমিটির প্রধান শশী ঠারুর। কিন্তু বৈঠকে কি আলোচনা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। শশী ঠারুর বলেন, নয়া দিল্লিতে পার্লামেন্টের অ্যানেক্স ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি বলেন, পররাষ্ট্র সচিব মাত্রই সফর থেকে এলেন। তিনি সফর সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ব্রিফিং করেছেন। এমপিরা যত পারেন তাকে সফর নিয়ে প্রশ্ন করেছেন। তিনিও অকপটে তার উত্তর দিয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন ২১ থেকে ২২ জন এমপি। শশী ঠারুর আরও বলেন, কমিটির এ বৈঠক নিয়ে সংসদে প্রতিবেদন দেয়া হবে। বিষয়টি তখন হবে অফিসিয়াল। বৈঠকে উপস্থিত তিরুবনন্তপুরমের কংত্রেসের এক সংসদ সদস্য সাংবাদিকদের বলেন, আলোচনা অব্যাহত থাকবে এবং শুরুটা খুব ভালো হয়েছে। উল্লেখ্য, গত সোমবার ঢাকা সফরে আসেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। সেদিন তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ফরেন অফিস কনসালটেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। মিশ্রি অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও বৈঠক করেন।

বাংলাদেশ সময়: ৩:৪১:৩৩   ২৯৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস
মোংলা বন্দর আধুনিকায়নে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলার ঋণ দেবে চীন
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানাল দূতাবাস

Law News24.com News Archive

আর্কাইভ