দামেস্কের কোথাও পাওয়া যাচ্ছে না বাশার আল-আসাদকে, তবে কি পালালেন তিনি?

প্রথম পাতা » আন্তর্জাতিক » দামেস্কের কোথাও পাওয়া যাচ্ছে না বাশার আল-আসাদকে, তবে কি পালালেন তিনি?
রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪



দামেস্কের কোথাও পাওয়া যাচ্ছে না বাশার আল-আসাদকে, তবে কি পালালেন তিনি?

শনিবার (৭ ডিসেম্বর) একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়,প্রেসিডেন্ট অফিস জানিয়েছে আসাদ রাজধানী থেকে পালিয়ে যায়নি। সূত্র জানায় খুঁজে পাওয়ার মতো কোনো জায়গায়ই তাকে পাওয়া যায়নি।

আসাদের প্রেসিডেন্সিয়াল গার্ডদের তার বাসস্থানের আশেপাশে মোতায়ন করা হতো। এখন তাদের আর দেখা যাচ্ছে না। সে থাকলে সেখানে তারা থাকার কথা ছিলো। সব জল্পনাকে ছাপিয়ে আসাদ পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এই গার্ডরা মূলত আসাদের অব্যন্তরীন নিরাপত্তায় কাজ করে এবং তাদের মধ্যে কেউ কেউ প্রেসিডেন্ট কোথাও গেলে সেখানে নিরাপত্তা দেন।

সূত্রটি সিএনএনকে আরও জানায়,আসাদ ঠিক কোথায় অবস্থান করছেন এ বিষয়ে বিদ্রোহী বাহিনীর কাছে কোনো সুস্পষ্ট গোয়েন্দা তথ্য নেই। তারা তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে, প্রেসিডেন্ট বাশারের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, কিছু বিদেশি গণমাধ্যমে গুঞ্জন ও ভুয়া খবর ছড়ানো হচ্ছে। দাবি করা হচ্ছে, প্রেসিডেন্ট দামেস্ক ছেড়েছেন বা দ্রুত অন্য দেশে চলে গেছেন। কিন্তু তা সত্য নয়। প্রেসিডেন্ট জাতীয় ও সাংবিধানিক কাজে ব্যস্ত রয়েছেন এবং রাজধানী দামেস্কেই আছেন।

বাংলাদেশ সময়: ৮:০৫:২৮   ২০৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইসরাইলি বাহিনীর অতর্কিত হামলায় দুই ইরানি সেনা নিহত
ইসরাইলের বিরুদ্ধে অভিযান স্থগিতের ঘোষণা ইরানের
ফের যুদ্ধের শঙ্কা ইসরাইলে ২৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বিয়ের আগে শারীরিক সম্পর্ককে চরিত্রের দোষ হিসেবে দেখা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট
সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুল জামিন পেলেন হাইকোর্টে
ইসরাইলের কেন্দ্রে বন্দুকধারীর সিরিজ হামলা, বহু হতাহত
আল জাজিরার প্রতিবেদন অস্ত্র সমর্পণ করবে না হামাস
ইরানি জাহাজে হামলার জবাবে মার্কিন-ইসরায়েলি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা
বিল পুলটেকে ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ ট্রাম্পের
রয়টার্স এক্সক্লুসিভ চীনের মরুভূমিতে ‘রহস্যময় সামরিক নগরী’, টার্গেট যুক্তরাষ্ট্র?

Law News24.com News Archive

আর্কাইভ