সাবেক এমপি সোলাইমান কারাগারে

প্রথম পাতা » জাতীয় » সাবেক এমপি সোলাইমান কারাগারে
রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪



সাবেক এমপি সোলাইমান কারাগারে

লালবাগ থানায় শিক্ষার্থী খালিদ হাসান হত্যা মামলায় রিমান্ড শেষে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ-সদস্য (এমপি) মো. সোলাইমান সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার মহানগর হাকিম মো. রাগীব নুরের আদালত এ আদেশ দেন। এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। তবে, তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

১৩ নভেম্বর রাজধানীর হাজারীবাগ থেকে সোলাইমান সেলিমকে গ্রেফতার করে র‌্যাব-২। ২৭ নভেম্বর এ মামলায় তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় তাকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়।

খালিদ হত্যা মামলার অভিযোগে বলা হয়, ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক এমপি সোলাইমান সেলিমসহ ৫২ জনকে আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ৮:০২:৫৬   ২৫৪ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

Law News24.com News Archive

আর্কাইভ