ধানমন্ডি থানায় জিডি করলেন নীলা ইসরাফিল

প্রথম পাতা » অপরাধ » ধানমন্ডি থানায় জিডি করলেন নীলা ইসরাফিল
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪



ধানমন্ডি থানায় জিডি করলেন নীলা ইসরাফিল

রাজধানীর ধানমন্ডি থানায় জিডি করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের সাবেক স্ত্রী নীলা ইসরাফিল। বাড়িতে চুরির ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

শুক্রবার (৬ ডিসেম্বর ) রাতে নীলা ইসরাফিল এই জিডি করেন। তিনি বলেন, ‘গত ২৯ নভেম্বর আমার বাসা থেকে চারটি ল্যাপটপ, দুইটি ব্যাগে রাখা দশটি ইউএসবি পেনড্রাইভ চুরি হয়। ডিভাইস গুলোতে ছবি-ভিডিও সংরক্ষিত ছিল। সেগুলো ৫ ডিসেম্বর কেউ ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। আমি সেগুলো দেখতে পাই। এটার জন্য আমি একটি মামলা করতে থানায় এসেছিলাম। পরবর্তীতে পুলিশ আমার এটিকে জিডি হিসেবে গ্রহণ করেছে। আমি এই ঘটনার বিচার চাই।’

এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্যাতনের অভিযোগে সাবেক স্ত্রী নীলা ইসরাফিল বাদী হয়ে রাজধানীর রমনা থানায় মুয়াজ আরিফের বিরুদ্ধে মামলাটি করেন। গত সোমবার সকালে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৮:০৭:৪৫   ৮২৯ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা
মিরপুরে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২
কিস্তির টাকা তুলতে গিয়ে শিশু ধর্ষণের অভিযোগে এনজিও কর্মী গ্রেপ্তার
সাতক্ষীরায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী

Law News24.com News Archive

আর্কাইভ