আমু-কামরুলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » আমু-কামরুলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
সোমবার, ২ ডিসেম্বর ২০২৪



আমু-কামরুলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই-আগস্টের হত্যা মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আগামী ৪ ডিসেম্বর আন্তজাতিক অপরাধ ট্র্যাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন আডভোকেট গাজী এম এইচ তামিম।

গত ৬ নভেম্বর সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে গ্রেফতার করে পুলিশ। পশ্চিম ধানমণ্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া ১৮ নভেম্বর কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা এলাকা থেকে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) গ্রেফতার করে। তারা উভয়ে জুলাই আগস্টের আন্দোলনের হত্যা মামলার আসামি। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১৮:৪৯   ৩৭৩ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট
আইনজীবীদের সুবিধার্থে শনিবার খোলা থাকবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়
জমির মালিকানার প্রমাণ ছাড়া অস্থায়ী নিষেধাজ্ঞা নয়: হাইকোর্ট
আপিল বিভাগে সংবাদ সংগ্রহের সুযোগ চেয়ে প্রধান বিচারপতিকে এসআরএফের চিঠি
বিশ্বজিৎ দাস হত্যা মামলা: আপিল বিভাগে চূড়ান্ত শুনানি ৮ ডিসেম্বর
৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল
হাইকোর্টের আদেশ স্থগিত, এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে ফজলুল হকের দায়িত্ব পালনে বাধা নেই
সুপ্রিম কোর্ট বারের বার্ষিক ভোজে গরুর মাংস পরিবেশনের প্রস্তাব

Law News24.com News Archive

আর্কাইভ