আদালতকে পলক ৫ হাত লম্বা ৪ হাত চওড়া সেলে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে রাখা হয়েছে

প্রথম পাতা » জাতীয় » আদালতকে পলক ৫ হাত লম্বা ৪ হাত চওড়া সেলে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে রাখা হয়েছে
সোমবার, ২ ডিসেম্বর ২০২৪



৫ হাত লম্বা ৪ হাত চওড়া সেলে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে রাখা হয়েছে

এজলাসে দাঁড়িয়ে বিচারকের কাছে অভিযোগ জানিয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, কারাগারে তাকে ৫ হাত লম্বা ৪ হাত চওড়া সেলে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে রাখা হয়েছে।

সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর শাহবাগ এলাকায় রিয়াজুল নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখানো হয়।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক একরামুল হক তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানির জন্য আদালতে হাজির করা হয় পলককে। এ সময় পলক আদালতের উদ্দেশ্যে কিছু বলতে চান।

আদালত অনুমতি দিলে তিনি জানান, কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে তিনি ডিভিশন পাচ্ছেন না। ৫ হাত লম্বা ৪ হাত চওড়া সেলে তাকে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে সাক্ষাৎসহ ফোনে কথা বলার সুযোগ পাচ্ছে না সে। এ কারাগারে বেশিরভাগ ফাসির দণ্ডপ্রাপ্ত। তাদের মধ্যে তাকে রাখা হয়েছে।

এ সময় আদালত পলককে লিখিত আকারে আবেদন দাখিল করতে বলেন। পরে আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর তোপখানা রোডে রিয়াজুলকে গুলি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৬ অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন রিয়াজুলের পূর্বপরিচিত বিল্লাল হোসেন।

বাংলাদেশ সময়: ২২:২৪:৪৭   ২৬১ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


পূর্বাচল ও ঝিলমিলে ১,০৭৪ প্লট বরাদ্দে অনিয়ম, স্থগিত নথির কার্যক্রম
ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পূর্ণ মন্ত্রীর ক্ষমতা পেলেন হুমায়ুন কবির
সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি কিনবে সরকার
চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
নোয়াখালীতে দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি
পুলিশের জন্য ৬ হাজার ৬০৯ কোটি টাকার যানবাহন কেনার উদ্যোগ
এনআইডি সংশোধনে নির্বাচন কমিশনের অগ্রগতি, নিষ্পত্তি ৬৪ লাখের বেশি আবেদন
দেশের বাজারে স্বর্ণের দাম কমল
বগুড়ার শিশু আবু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
দোকানপাট ও শপিং মল বন্ধের সময় এগিয়ে রাত ৮টা

Law News24.com News Archive

আর্কাইভ