পিলখানা হত্যাকাণ্ড তদন্তে কমিশন গঠনে দেরি, উষ্মা প্রকাশ হাইকোর্টের

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » পিলখানা হত্যাকাণ্ড তদন্তে কমিশন গঠনে দেরি, উষ্মা প্রকাশ হাইকোর্টের
সোমবার, ২ ডিসেম্বর ২০২৪



পিলখানা হত্যাকাণ্ড তদন্তে কমিশন গঠনে দেরি, উষ্মা প্রকাশ হাইকোর্টের

পিলখানা হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে জাতীয় স্বাধীন কমিশন গঠনের প্রক্রিয়াধীন বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। তবে এত দেরি হওয়ায় উষ্মা প্রকাশ করেছেন আদালত।

আজ সোমবার (২ ডিসেম্বর) সকালে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

এদিন রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, মতামতের জন্য বর্তমানে এটি আইন মন্ত্রণালয়ে আছে। তবে বিষয়টি শুনে উষ্মা প্রকাশ করে আদালত বলেন, কমিশনের পূর্ণাঙ্গ তথ্য এনে হাইকোর্টকে জানাবেন।

জাতীয় স্বাধীন কমিশন গঠনে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি নোটিশ পাঠিয়ে সাড়া না পাওয়ায় গত মাসে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ ও বিপ্লব কুমার পোদ্দার।

গত ৬ নভেম্বর এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া রিটকারীর আবেদন ১০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

ওইদিন আদালত বেঞ্চ রুলসহ আবেদন ১০ দিনের মধ্যে নিষ্পত্তির আদেশ দেন। রুলে জাতীয় স্বাধীন কমিশন গঠনে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং জাতীয় স্বাধীন কমিশন গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিল। সেই সঙ্গে ২৫ ফেব্রুয়ারি ‘শহীদ সেনা দিবস’ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুলে জানতে চাওয়া হয়।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় কথিত বিদ্রোহের ঘটনা ঘটে। ওই সময় পিলখানায় ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়।

বাংলাদেশ সময়: ২২:০৮:৩০   ৩৫৬ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট
আইনজীবীদের সুবিধার্থে শনিবার খোলা থাকবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়
জমির মালিকানার প্রমাণ ছাড়া অস্থায়ী নিষেধাজ্ঞা নয়: হাইকোর্ট
আপিল বিভাগে সংবাদ সংগ্রহের সুযোগ চেয়ে প্রধান বিচারপতিকে এসআরএফের চিঠি
বিশ্বজিৎ দাস হত্যা মামলা: আপিল বিভাগে চূড়ান্ত শুনানি ৮ ডিসেম্বর
৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল
হাইকোর্টের আদেশ স্থগিত, এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে ফজলুল হকের দায়িত্ব পালনে বাধা নেই
সুপ্রিম কোর্ট বারের বার্ষিক ভোজে গরুর মাংস পরিবেশনের প্রস্তাব

Law News24.com News Archive

আর্কাইভ