তিন বিচারপতিকে নিয়ে সংবাদ মিথ্যা ভিত্তিহীন: সুপ্রিমকোর্ট প্রশাসন

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » তিন বিচারপতিকে নিয়ে সংবাদ মিথ্যা ভিত্তিহীন: সুপ্রিমকোর্ট প্রশাসন
শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪



তিন বিচারপতিকে নিয়ে সংবাদ মিথ্যা ভিত্তিহীন: সুপ্রিমকোর্ট প্রশাসন

‘তিন বিচারপতির অনিয়ম দুর্নীতির অভিযোগ রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল’ মর্মে একটি বেসরকারি টিভি চ্যানেলে যে সংবাদটি সম্প্রচারিত হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক এবং ভিত্তিহীন।

বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

এতে বলা হয়, ‘তিন বিচারপতির অনিয়ম দুর্নীতির অভিযোগ রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল’ মর্মে খবরটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল কর্তৃক আজ সন্ধ্যায় সম্প্রচারিত হয়। বিষয়টি সুপ্রিম প্রশাসনের গোচরীভূত হয়েছে। ষোড়শ সংশোধনী রায়ের পরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হলেও এবং কাউন্সিলে কয়েকজন বিচারপতি সংক্রান্ত তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলমান থাকলেও অদ্যাবধি রাষ্ট্রপতির কাছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কোনো বিচারপতি সম্পর্কে কোনো অভিযোগ পাঠায়নি।

বিজ্ঞপ্তিতে গণসংযোগ কর্মকর্তা জানান, ‘সংশ্লিষ্ট টিভি চ্যানেল কর্তৃক সম্প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক এবং ভিত্তিহীন। বিষয়টি জনগুরুত্বপূর্ণ বিধায় সবার অবগতির জন্য প্রচারের জন্য অনুরোধ করা হলো।’

বাংলাদেশ সময়: ২১:৪১:৫৮   ৩০৫ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


বিচারিক জটে স্থবির আদালত: চার দশকের আইনি লড়াইয়ের পর বিচার
বিচারপতি মো: রেজাউল হক হলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর

Law News24.com News Archive

আর্কাইভ