আমুর আইনজীবীকে মারধরের বিষয় খোলাসা করলেন পাবলিক প্রসিকিউটর

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » আমুর আইনজীবীকে মারধরের বিষয় খোলাসা করলেন পাবলিক প্রসিকিউটর
শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪



আমুর আইনজীবীকে মারধরের বিষয় খোলাসা করলেন পাবলিক প্রসিকিউটর

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর আইনজীবীকে রাষ্ট্রপক্ষের কেউ মারধর করেনি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।

শুক্রবার (৮ নভেম্বর) ঢাকার আদালত এলাকায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে রিমান্ড শুনানির জন্য তোলা হয় আমুকে। এ সময় আমুর আইনজীবী স্বপন রায় চৌধুরীকে মারধর করে আদালত থেকে বের করে দেওয়া হয় হলে অভিযোগ ওঠে।

পিপি ওমর ফারুক ফারুকী বলেন, প্রকৃতপক্ষে গতকাল আমির হোসেন আমুর পক্ষে আদালতে একাধিক ওকালতনামা দেওয়া নিয়ে দুটি পক্ষের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এরপর একটি পক্ষে তাকে (আইনজীবী) আদালত থেকে বের করে দেয়।

সেই সঙ্গে আদালতের ভেতর মারধরের শিকার আইনজীবী স্বপন রায় চৌধুরী আমির হোসেন আমুর আইনজীবী নন বলেও দাবি করেন পাবলিক প্রসিকিউটর। তিনি উল্লেখ করেন, দেশবাসীকে ভুল বুঝাতে পরিকল্পিতভাবে এমন ঘটনার সৃষ্টি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৩৬:১২   ৩২৫ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর ও লুটপাট: এমপির জামাতাসহ ৩ জন রিমান্ডে
ফের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান
স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ছানোয়ার হোসেন গ্রেপ্তার
ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ আজ
রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড
হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ