গাজার উত্তরাঞ্চল জুড়ে ইসরাইলের নৃশংস হামলা, নিহত ২৯

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজার উত্তরাঞ্চল জুড়ে ইসরাইলের নৃশংস হামলা, নিহত ২৯
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪



গাজার উত্তরাঞ্চল জুড়ে ইসরাইলের নৃশংস হামলা, নিহত ২৯

উত্তর গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে কমপক্ষে ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ইসরাইলের সেনারা একটি শরণার্থী শিবিরে বোমা হামলা চালালে এই প্রাণহানির ঘটনা ঘটে। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

এতে বলা হয়, অন্যদিকে গাজার জাবালিয়া শহরের বিরকেত আবু রশিদের কাছে একটি স্কুলে কামানের গোলা বর্ষণ করেছে ইসরাইল। এতে সাত ফিলিস্তিনি নিহত হন। এছাড়া কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল ওই স্কুলটি।

প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছে, ইসরাইলের নির্দেশের পর জাতিসংঘ পরিচালিত ক্রিজম স্কুলে আশ্রয় নিয়েছিলেন বাস্তুচ্যুত লোকজন। সেখানে লোকজনের ভিড় লক্ষ্য করে গোলা বর্ষণ করে ইসরাইলের সেনারা।

অন্যদিকে জাবালিয়া শহরের আল-বালাদ নামক এলাকায় পানি সংগ্রহের জন্য জড়ো হওয়া বেসমারিকদের লক্ষ্য করেও কামানের গোলা বর্ষণ করে নেতানিয়াহুর বাহিনী। এতে ঘটনাস্থলেই ছয় ফিলিস্তিনির মৃত্যু হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাবালিয়ার একটি শরণার্থী শিবিরের পাশে আল-ইয়েমেন আল-সাইদ হাসপাতালের প্রাঙ্গনে ইসরাইলের বিমান হামলায় আরও চার ফিলিস্তিনির প্রাণ গেছে।

এছাড়া গাজাজুড়ে ইসরাইলের হামলায় সোমবার আরও নয় ফিলিস্তিন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। এদের মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ হচ্ছে নারী ও শিশু। ইসরাইলের সেনারা গাজায় তাদের হামলার মাত্রা আরও বাড়িয়েছে। গত ১৭ দিনের টানা হামলায় উত্তর গাজার এলাকাগুলোতে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে।

এই হামলাটি ইসরাইলের নৃশংস হামলার সর্বশেষ পর্ব যাতে গত এক বছরে ৪২ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। এছাড়া ইসরাইলের হামলায় আহতের সংখ্যা ১ লাখ ছুঁই ছুঁই। সর্বশেষ পরিসংখ্যার অনুযায়ী ইসরাইলের হামলায় এ পর্যন্ত আহত ফিলিস্তিনির সংখ্যা ৯৯ হাজার ৮০০ জন।

বাংলাদেশ সময়: ৩:২২:১৫   ২৪৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ