বঙ্গভবনের ব্যারিকেড ভাঙার চেষ্টা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রথম পাতা » জাতীয় » বঙ্গভবনের ব্যারিকেড ভাঙার চেষ্টা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪



বঙ্গভবনের ব্যারিকেড ভাঙার চেষ্টা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে বিক্ষোভকারীরা বঙ্গভবনের সামনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করেছেন। রাতে তারা এ চেষ্টা চালালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাধা দেন। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। রাতে পৌনে দশটা পর্যন্ত বিক্ষোভকারীদের সেখানে অবস্থান করতে দেখা যায়।

দিনভর কর্মসূচি পালনের পর রাতে কিছু বিক্ষোভকারী হঠাৎ নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করে। এ সময় আন্দোলনকারীদের বাধা দেয় নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একপর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দেন। পরে পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

রাত ৮টার কিছু পর বঙ্গভবনের সামনের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন দুই থেকে আড়াইশ বিক্ষোভকারী। এ সময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। কয়েকটি সংগঠনের ব্যানারে সেখানে বিক্ষোভ হচ্ছে।

বাংলাদেশ সময়: ৩:১৩:৪৩   ২৭০ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


কৃষক কার্ডের মাধ্যমে ১০ ধরনের সেবা পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক
পাচারকৃত অর্থ ফেরাতে ও অপরাধীদের শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ