জিনাত জাহান আদরের রিমান্ড মঞ্জুর

প্রথম পাতা » অপরাধ » জিনাত জাহান আদরের রিমান্ড মঞ্জুর
সোমবার, ২১ অক্টোবর ২০২৪



জিনাত জাহান আদরের রিমান্ড মঞ্জুর

কিশোরী গৃহকর্মীকে দিনের পর দিন নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার জিনাত জাহান আদরের ৫ দিনের রিমান্ড ভাটারা থানা পুলিশ আবেদন করলে ১ দি‌নের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুরে ভাটার থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন বিকালে অভিযুক্ত ২১ বছরের তরুণী জিনাত জাহান আদরকে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়।

এ প্রসঙ্গে রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী গণমাধ্যমকে ব‌লেন, এক‌টি কন‌্যা‌শিশু‌কে বাসায় নির্যাতন করা হ‌য়ে‌ছে, তা বর্বরতাকেও হার মা‌নি‌য়ে‌ছে। মে‌য়ে‌টি‌কে দি‌নের পর দিন বাসায় এক প্রকার আট‌কে রে‌খে শারী‌রিক নির্যাতন চালা‌নো হয়। শিশু‌টির শরী‌রের বি‌ভিন্ন স্থা‌নে নির্যাত‌রে ক্ষত স্পর্ষ্ট হ‌য়ে উ‌ঠে‌ছে। ক্ষতগু‌লো রক্তাত্ব হ‌য়ে দে‌বে আছে। সমা‌জে এমন বর্বরতার নিশ্চয় চূড়ান্ত শা‌স্তি নি‌শ্চিত হ‌বে। ছোট্ট এ কন‌্যা শিশু‌টি‌কে মা‌সের পর মাস নির্যাতন ক‌রে কাজ করা‌তেন গৃহকত্রী। মে‌য়ে‌টি আর্তনাত কর‌লেও মে‌য়ে‌টির মা বাবা কিংবা কোনো স্বজন‌দের স‌ঙ্গে কথা বল‌তে দেওয়া হ‌তো না। কা‌জের বি‌নিম‌য়ে কোনো প্রকার টাকা পয়সা দেওয়া হ‌তো না। এ সময় অন‌্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন অ‌্যাড‌ভো‌কেট নূরুজ্জামান, অ‌্যাড‌ভো‌কেট আনোয়ারুল ইসলাম।

এর আগে শনিবার দুপুরে অমানবিক নির্যাতনের শিকার ১৩ বছর বয়সের কিশোরী কল্পনাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে উদ্ধার করে ভাটারা থানা পুলিশ। একই সঙ্গে গ্রেফতার করা হয় অভিযুক্ত তরুণী জিনাত জাহান আদরকে।

নির্যাতনের শিকার কিশোরী গৃহকর্মী কল্পনা গণমাধ্যমকে বলেন, আমাকে ঠিকমতো খাবার খেতে দেয় না। সারা দিনে মাত্র একবেলা খাবার দেয়। আর সব সময় মারধর করে। বাবা-মায়ের সঙ্গে যোগাযোগও করতে দেয় না।

বাংলাদেশ সময়: ৩:০২:৫১   ৩১৭ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


রাজবাড়ীর গোয়ালন্দে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার
৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা

Law News24.com News Archive

আর্কাইভ