৬ দিনে ৭০ বোমা হামলার হুমকি, জরুরি বৈঠকে ভারতের বিমান সংস্থাগুলো

প্রথম পাতা » আন্তর্জাতিক » ৬ দিনে ৭০ বোমা হামলার হুমকি, জরুরি বৈঠকে ভারতের বিমান সংস্থাগুলো
রবিবার, ২০ অক্টোবর ২০২৪



৬ দিনে ৭০ বোমা হামলার হুমকি, জরুরি বৈঠকে ভারতের বিমান সংস্থাগুলো

অব্যাহত বোমা হামলার হুমকি। ৬দিনে ৭০টি হামলার হুমকি দেয়া হয়েছে ভারতের বিভিন্ন বিমান সংস্থাকে। এতে ফ্লাইট বিঘ্নিত হয়েছে। এর মধ্যে শুধু শনিবারই কমপক্ষে ৩০টি ফ্লাইটকে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। এ অবস্থায় এদিন নয়া দিল্লিতে বিমান সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তাদের নিয়ে বেসামরিক বিমান চলাচল বিষয়ক নিরাপত্তা সংস্থা বৈঠক করেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এতে আরও বলা হয়, রাজীব গান্ধী ভবনে বেসামরিক মন্ত্রণালয়ের অফিসে এই মিটিং হয়েছে। এতে প্রধান নির্বাহী কর্মকর্তাদেরকে এ জাতীয় হুমকি মোকাবিলার জন্য মানসম্পন্ন অপারেটিং প্রক্রিয়া অনুসরণ করার আহ্বান জানানো হয়। এসব হুমকিতে যাত্রীদের চলাচল বিঘ্নিত হচ্ছে এবং বিমান সংস্থাগুলো লোকসানের মুখে পড়ছে। হুমকির বিষয়ে সব পক্ষকে তথ্য জানাতে এবং প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়। শনিবার হুমকির বিষয়ে তদন্ত করেছে কর্তৃপক্ষ। তারা দেখতে পেয়েছে, যে আইপি (ইন্টারনেট প্রোটোকল) থেকে হুমকি দেয়া হয়েছে এ সপ্তাহে তার ঠিকানা লন্ডন, জার্মানি, কানাডা ও যুক্তরাষ্ট্রে। এক্ষেত্রে ভিপিএন ব্যবহার হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ৮:৩২:০৫   ২৬৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ