খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

প্রথম পাতা » জাতীয় » খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
শনিবার, ৫ অক্টোবর ২০২৪



খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

২০১৩ সালের ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসির’ ডাক দেওয়ার পর খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক এনে রাখা হয়েছিল। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, খালেদা জিয়ার বাসার সামনে ট্রাক রেখে ও অস্ত্র নিয়ে মহড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি ও নাগরিক অধিকার হরণ করা হয়েছে।

আজ শুক্রবার (৪ অক্টোবর) রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শ‌রিফুল ইসলাম শাওন। বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজহারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে এক নম্বর এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দুই নম্বর আসামি করা হয়েছে। এছাড়া, এ মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম।

এতে উল্লেখ করা হয়, মামলার আসামিরা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নেন যে, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর যে কোনোভাবে খালেদা জিয়াকে বাসা থেকে বের হয়ে সমাবেশে অংশ নিতে দেওয়া যাবে না। পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে আসামিরা মরণাস্ত্র, লাঠি, বন্দুক, টিয়ারসেলসহ যুদ্ধ ক্ষেত্রের মতো সজ্জিত হয়ে গুলশান-১ ও ২, বনানী, বারিধারা ডিওএইচএস ও আমেরিকান দূতাবাসসহ আশপাশের এলাকায় র‍্যাব, পুলিশ ও ডিবিসহ ২৮ ডিসেম্বর থেকে অবস্থান নেয়। সঙ্গে অস্ত্রের মহড়া দেয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। সে সময় আশপাশের বিএনপি নেতাকর্মীদের মারধর ও গণহারে গ্রেপ্তার করা হয়।

এজাহারে আরও বলা হয়, ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসির’ ডাক দেওয়ার পর খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক এনে রাখা হয়েছিল। এভা‌বে বেগম খা‌লেদা জিয়া‌কে অবরুদ্ধ রে‌খে ২০১৪ সালে এক‌টি এক তরফা নির্বাচন ক‌রে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। বলা হয়, এই ঘটনার পরই কার্যত দে‌শের গণতন্ত্রকে ধ্বংস ক‌রে ফে‌লে তারা।

ওই সময় পেপার স্প্রে প্রয়োগ ক‌রে খা‌লেদা জিয়া‌কে হত‌্যার চেষ্টা করা হ‌য়ে‌ছি‌ল বলে অভিযোগ করেন বাদী।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৪৭   ২৪১ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে আমদানিকারকদের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
বিআইডব্লিউটিসির অব্যবহৃত চারটি জাহাজকে ভাসমান হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা
শুল্কহার হ্রাস রোজার আগে খেজুর, মাল্টা ও আপেলের শুল্ক-কর কমল
কৃষি রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের
শেরপুর শেরপুরে ১ কোটি ৮০ লাখ টাকার দুটি রেসকিউ বোট অযত্নে নষ্ট হচ্ছে
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: চার-পাঁচটি সম্ভাব্য কারণ চিহ্নিত করে আরও তদন্তের সুপারিশ
সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী
আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিনকে সরকারি সম্মানীর আওতায় আনছে সরকার
ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহ ১৭ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ
ইউপি নির্বাচন: দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ

Law News24.com News Archive

আর্কাইভ