স্টেক হোল্ডারদের সঙ্গে বসবে ৬ সংস্কার কমিশন

প্রথম পাতা » অন্তবর্তী সরকার » স্টেক হোল্ডারদের সঙ্গে বসবে ৬ সংস্কার কমিশন
শনিবার, ৫ অক্টোবর ২০২৪



স্টেক হোল্ডারদের সঙ্গে বসবে ৬ সংস্কার কমিশনবিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করবে রাস্ট্র সংস্কারে গঠিত ছয়টি সংস্কার কমিশন। এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৫ অক্টোবর) রাতে ফরেন সার্ভিস একাডেমীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, সংস্কার কমিশন ৩ মাস ধরে কাজ করবে। এরপর সকল দাবিগুলো নিয়ে আবারও রাজনৈতিক দল ও বিভিন্ন স্টেকহোল্ডারের সাথে আলোচনা করে সংস্কারে হাত দেয়া হবে। সংস্কার শেষে নির্বাচন হবে। তবে কবে নাগাদ নির্বাচন হবে তা বলা যাচ্ছে না।

শফিকুল আলম আরও বলেন, রাজনৈতিক সংলাপ একটি চলমান প্রক্রিয়া। এটি চলতেই থাকবে। রাজনৈতিক দলগুলো এই সরকারের একটি অংশ। তাদের সঙ্গে আলোচনা চলবে।

এদিকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, সব দলই সরকারকে সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন। জন আকাঙ্খাকে গুরুত্ব দিয়েই রাষ্ট্র সংস্কার করা হবে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি সমান্তরালে চলবে। এ সময় গণহত্যায় জড়িতদের আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।

প্রসঙ্গত, আজ শনিবার বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন ড. ইউনূস। বৈঠকে দলগুলো বিভিন্ন পরামর্শ ও দাবি অন্তর্বর্তী সরকারের কাছে তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ২৩:৪১:৩৯   ১৭১ বার পঠিত  




অন্তবর্তী সরকার’র আরও খবর


বিদায়ী ভাষণে ড. ইউনূস নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমার, আপনার, সবার
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন পাঁচজন
শপথ বঙ্গভবনের পরিবর্তে কেন সংসদের দক্ষিণ প্লাজায়, জানালেন আইন উপদেষ্টা
নিরঙ্কুশ জয় তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
শীর্ষ ৩ নেতার ভোটকেন্দ্র পরিদর্শনে প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে ‘আনফ্রেল’ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি
যে কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

Law News24.com News Archive

আর্কাইভ