যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন শেখ হাসিনাপুত্র জয়

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন শেখ হাসিনাপুত্র জয়
শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪



যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন শেখ হাসিনাপুত্র জয়

২ লাখ ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এ বিষয়ে স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসির সঙ্গে চুক্তি সই করেছেন ওয়াজেদ ইনকরপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব ওয়াজেদ।

চুক্তিটির মেয়াদ ধরা হয়েছে ৬ মাস। লবিস্ট প্রতিষ্ঠানটি আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নানা ইস্যুতে লবিস্ট নিয়োগের আলোচনায় প্রায়ই সরগরম হয় রাজনৈতিক ময়দান। ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনাসহ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার অভিযোগ ছিল বাংলাদেশের রাজনীতিতে মার্কিন প্রভাব বিস্তারে লবিস্ট নিয়োগ দিয়েছে বিএনপি-জামায়াত।

৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পলাতক রয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী অনেক নেতা। এছাড়া অনেকেই গ্রেফতার হয়ে জেল-হাজতে রয়েছেন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করলেন শেখ হাসিনাপুত্র জয়।

চুক্তির ফাইলে দেখা যায়, আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি মার্কিন নীতি নির্ধারকদের কাছে তুলে ধরবে লবিস্ট ফার্ম। বিনিময়ে জয়কে খরচ করতে হবে দুই লাখ ডলার। গেল ১২ সেপ্টেম্বর চুক্তিটি হয়।

বাংলাদেশ সময়: ১:১৯:৩৮   ২৭৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ