কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের আর নেই

প্রথম পাতা » আন্তর্জাতিক » কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের আর নেই
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪



কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের আর নেই

কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারক আল হামাদ আল মুবারক আল সাবাহ আর নেই (ইন্নালিল্লাহে….রাজেউন)।

শনিবার ৮২ বছর বয়সে তিনি মারা গেছেন বলে খবর দিয়েছে গালফ নিউজ। এতে বলা হয়, ১৯৪২ সালে জন্ম নেয়া শেখ জাবের সরকারি চাকরির মধ্য দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন। আমিরি দিওয়ান-এর কন্ট্রোলার অব এডমিনিস্ট্রেটিভ এবং অর্থ খাত দেখাশোনা করতেন তিনি। পরবর্তীতে তার পদমর্যাদা বাড়তে থাকে। তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এর মধ্যে আছে প্রশাসনিক ও আর্থিক বিষয়ক পরিচালক, সহকারী আন্ডারসেক্রেটারি। পরে তিনি হাওয়ালি এবং আহমাদি অঞ্চলের গভর্নরের দায়িত্ব পালন করেন।

তিনি সামাজিক সম্পর্ক ও শ্রম সহ তথ্য মন্ত্রণালয় এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি আমিরের অফিসের উপদেষ্টা হন। ২০০১ সালে তাকে কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ করা হয়। প্রথম উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ তিনি সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ২০০৬ সালে তিনি ছিলেন প্রতিরক্ষামন্ত্রী। ২০১১ সাল পর্যন্ত পর্যায়ক্রমিক প্রশাসনগুলোতে তিনি এসব পদে পুনঃনিয়োগ পেয়েছেন। ২০১১ সালের নভেম্বরে তাকে কুয়েতের প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়। এই পদে ছিলেন ২০১৯ সাল পর্যন্ত। তারপর পদত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ৬:৩৬:৫৫   ৩১৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮
জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
ভারতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নতুন আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি
গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু
হরমুজ সংকটে ইরানের বিকল্প পথ কাস্পিয়ান সাগর, সামনে লজিস্টিক চ্যালেঞ্জ
গণহত্যায় বিধ্বস্ত পরিবার ও একজন ফিলিস্তিনি মা
গাজা শান্তি পরিকল্পনার পথে প্রধান বাধা নেতানিয়াহু: কাতার
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের দাবি

Law News24.com News Archive

আর্কাইভ