আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

প্রথম পাতা » জাতীয় » আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪



আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে আওয়ামী লীগ ও এর সকল অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করার দাবি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার সমন্বয়ক আবু বাকের মজুমদারের পাঠানো এক বার্তায় এ দাবি করা হয়।

এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছে যে, আওয়ামী সন্ত্রাসীদের নির্মম হামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী (দিদার) নির্মমভাবে নিহত হয়েছেন এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন। আমরা এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতন্ত্র, স্থিতিশীলতা ও জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দাবি করছে, অনতিবিলম্বে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনানুগ বিচারের আওতায় আনা হোক। পাশাপাশি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

এতে আরও বলা হয়, আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং নিহত শওকত আলী (দিদার)’র শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একইসঙ্গে, এ ঘটনার যথাযথ তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ৬:৪০:১১   ৩৭৩ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ