হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে প্রশ্ন, কৌশলে উত্তর দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে প্রশ্ন, কৌশলে উত্তর দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪



হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে প্রশ্ন, কৌশলে উত্তর দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, দিল্লি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে প্রতিক্রিয়া না দিয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সরকারের সাথে কাজ করে। গত ৫ আগস্ট পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর পর থেকে ভারতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বার্লিনে এক প্রশ্নের জবাবে মঙ্গলবার তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করেন। বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে, তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে। ভারত কি এমন অনুরোধ বিবেচনা করবে? জবাবে জয়শঙ্কর বলেছেন, আপনি জানেন যে, বাংলাদেশে সরকারের পরিবর্তন হয়েছে। আমরা স্পষ্টতই বর্তমান সরকারের সাথে কাজ করছি। তবে আমরা আমাদের কাজ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা গণমাধ্যমে হাসিনার সম্ভাব্য প্রত্যর্পণের বিষয়ে আলোচনা করছেন, কেননা হাসিনার বিরুদ্ধে ইতোমধ্যেই ১০০টির বেশি হত্যা মামলা করা হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনার সাথে সাথে তার সরকারেরও পতন হয়েছে। বর্তমানে হাসিনার সময়ে দায়িত্ব পালন করা বেশির ভাগ মন্ত্রী-এমপি পলাতক রয়েছেন। এছাড়া বিভিন্ন মামলায় ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছেন হাসিনা সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এবং এমপি।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থান ঠেকাতে শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। এছাড়া তার ১৫ বছরের আমলে জোরপূর্বক গুম, ভিন্ন মত দমনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারত সরকারের সাথে যোগাযোগ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

বাংলাদেশ সময়: ৩:০৪:১৪   ২৪৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ