ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম পাতা » শিরোনাম » ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩



 

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মোসা. আফরিন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ফরাজগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু আফরিন ওই এলাকার মো. মামুনের মেয়ে।

জানা যায়, বুধবার বিকালে বাড়ির উঠানে খেলছিল শিশু আফরিন। এ সময় ঘরে কাজ করছিলেন ওই শিশুর মা আকলিমা বেগম। কাজ শেষে উঠানে এসে আফরিনকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন তার মা। খোঁজাখুঁজির একপর্যায়ে বসতঘর সংলগ্ন পুকুরে আফরিনকে ভাসতে দেখেন তিনি। এ সময় তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে আফরিনকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশু আফরিনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৩১:৩৬   ২১৩ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


ভোলার লালমোহনে ইয়াবা সহ আটক-১
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের
লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
চুয়াডাঙ্গায় নকল সার বিক্রি: কামরুল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিতর্কিত নুরা পাগলের কবর নিয়ে রাজবাড়ীতে জেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে রোগীকে লাথি মারলেন জরুরি বিভাগের চিকিৎসক!
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ র‍্যালি
রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ক্লুলেস গৃহবধূ হত্যার আসামী গ্রেপ্তার
রাজবাড়ী’র ডিসি ও এসপি’র সাথে জেলা পুজা উদযাপন ফ্রন্ট এর মতবিনিময়

Law News24.com News Archive

আর্কাইভ