ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন ৯ আইনজীবী

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন ৯ আইনজীবী
মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪



ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন ৯ আইনজীবী

সুপ্রিম কোর্টের ৯ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন সলিসিটর রুনা নাহিদ আক্তার।

নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন: আইনুন নাহার সিদ্দিকা, সুলতানা আক্তার রুবী, ফয়েজ আহম্মেদ, মো. জহিরুল ইসলাম সুমন, রেদওয়ান আহম্মেদ রনজিব, মো. মঞ্জুর আলম, সামিমা সুলতানা দিপ্তি, মহসিনা খাতুন ও মো. রফিকুল ইসলাম মন্টু।

এছাড়া সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তারা হলেন: অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুঁইয়া, অ্যাডভোকেট মোহাম্মদ আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক।

এর আগে, সোমবার (১২ আগস্ট) ৭০ আইন কর্মকর্তা পদত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৭:৫১:১২   ৩১৩ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ