ভোলার লালমোহনে উপজেলা কৃষকলীগ সভাপতিকে হামলা করে ৩৫ লাখ টাকা ছিনতাই

প্রথম পাতা » শিরোনাম » ভোলার লালমোহনে উপজেলা কৃষকলীগ সভাপতিকে হামলা করে ৩৫ লাখ টাকা ছিনতাই
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩



 

ভোলার লালমোহনে উপজেলা  কৃষকলীগ সভাপতিকে হামলা করে ৩৫ লাখ টাকা ছিনতাই

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ মোখলেছ বকশিকে পিটিয়ে অজ্ঞান করে ৩৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সন্ধ্যায় লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নোয়াব বকশি বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। বর্তমানে কৃষকলীগের ওই নেতা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

কৃষকলীগ নেতা মোখলেছ বকশির ছেলে মো. রায়হান জানান, বাড়ির দরজার মসজিদে মাগরিবের নামাজ শেষে বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে আসার পথে পিছন থেকে রড দিয়ে হঠাৎ মাথায় আঘাত করে একদল দুর্বৃত্ত। এতে অজ্ঞান হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। সেখান থেকে তাকে টেনে কলেজগেট এলাকায় রেখে সঙ্গে থাকা ৩৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর রিকশা চালকরা তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখলে আমাদের খবর দেন।

তখন আমরা গিয়ে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। তার শরীরের অবস্থা অশঙ্কাজনক হওয়ায় সেখানের চিকিৎসক তাকে ভোলায় রেফার করেন। সেখানেও জ্ঞান না ফেরায় তাকে বরিশাল নিতে হয়। ভোর ৪ টায় তার জ্ঞান ফিরলে তিনি এ ঘটনা আমাদের জানান। এরপর বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে এসেছি।

এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, এ ঘটনার সম্পর্কে কেউ আমাদের জানায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫০:৫৫   ৩৬৯ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


ভোলার লালমোহনে ইয়াবা সহ আটক-১
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের
লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
চুয়াডাঙ্গায় নকল সার বিক্রি: কামরুল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিতর্কিত নুরা পাগলের কবর নিয়ে রাজবাড়ীতে জেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে রোগীকে লাথি মারলেন জরুরি বিভাগের চিকিৎসক!
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ র‍্যালি
রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ক্লুলেস গৃহবধূ হত্যার আসামী গ্রেপ্তার
রাজবাড়ী’র ডিসি ও এসপি’র সাথে জেলা পুজা উদযাপন ফ্রন্ট এর মতবিনিময়

Law News24.com News Archive

আর্কাইভ