আপিল বিভাগের পাঁচ বিচারপতির পদত্যাগের সিদ্ধান্ত

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » আপিল বিভাগের পাঁচ বিচারপতির পদত্যাগের সিদ্ধান্ত
শনিবার, ১০ আগস্ট ২০২৪



আপিল বিভাগের পাঁচ বিচারপতির পদত্যাগের সিদ্ধান্ত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৫ বিচারপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তারা আজকের মধ্যে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিবেন বলে জানা গেছে।

পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া ৫ বিচারপতি হলেন- বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি কাশেফা হোসেন।

এর আগে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে কথা বলে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে তিনি আনুষ্ঠানিক পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।

এর আগে, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের দুপুর ১টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বেলা ১১টায় হাইকোর্ট চত্বরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এ আল্টিমেটাম দেন।

বাংলাদেশ সময়: ১৮:০১:৪৯   ১৯১ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে সুপ্রিম কোর্টে নৈশকালীন ডাকঘর চালু
দীর্ঘ অবকাশ শেষে খুললো সুপ্রিম কোর্ট
কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে রিট ব্যারিস্টার সুমনের
দুর্নীতি-অসদাচরণের অভিযোগ বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি মো. আশফাকুল ইসলাম
পূর্ণাঙ্গ রায় প্রকাশ সুপ্রিমকোর্টের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ
চট্টগ্রামে ছয় হত্যা হাইকোর্টের কার্যক্রম চলবে বিকেল পৌনে ৪টা পর্যন্ত
ইডেন ছাত্রলীগ সভাপতি রিভার জামিন স্থগিত চেয়ে আবেদন
আইনজীবীদের কালো কোট পরা নিয়ে নতুন সিদ্ধান্ত
৩ মাসের মধ্যে বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ